ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই নজিরবিহীন হট্টগোল ও ওয়াকআউটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ দেওয়াকে কেন্দ্র করে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
অধিবেশন থেকে বেরিয়ে এসে এক প্রতিক্রিয়ায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাষ্ট্রপতির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, “এই রাষ্ট্রপতি তিন কারণে অপরাধী। তিনি সকল খুনের দায় এড়াতে পারেন না। এছাড়া তিনি জাতির সামনে মিথ্যা বক্তব্য দিয়েছেন। আমরা তার এ অবস্থানে চরমভাবে সংক্ষুব্ধ।”
বিরোধী দলের হুইপ ও এনসিপি নেতা নাহিদ ইসলাম এ সময় বলেন, “ফ্যাসিস্ট সরকারের দোসর রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদে বিরোধী দল একযোগে সংসদ থেকে ওয়াকআউট করেছে। আমরা তার কোনো বক্তব্য গ্রহণ করি না।”
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দিতে দাঁড়ালে বিরোধী বেঞ্চ থেকে প্রতিবাদ শুরু হয়। হট্টগোলের এক পর্যায়ে জামায়াত ও এনসিপির সদস্যরা সংসদ থেকে বেরিয়ে যান। এ ঘটনায় সংসদ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments