Image description

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চট্টগ্রাম নগরীর রাইফেল ক্লাব এলাকায় ঝটিকা মিছিল করার সময় যুবলীগের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন— তুষার, আবদুল্লাহ আল নোমান, রাকিব, মুন্না, হামিদ মিয়াজি, রিয়াদ হোসেন, শরিফ হোসেন ও ইব্রাহীম।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ড বা বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। এর মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন এলাকা থেকে এসে রাইফেল ক্লাব মোড়ে জড়ো হয়েছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই