বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির নানা গত ৭ জুন (রোববার) দুপুরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে খুঁজে পাওয়া গেছে। ওই দিন রাত ১২টার দিকে হিমি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে’ লিখে বিষয়টি নিশ্চিত করেছেন।
তার নানা মূলত ভুলে যাওয়ার রোগে (ডিমেনশিয়া) আক্রান্ত হওয়ায় এর আগেও একবার তিনি নিখোঁজ হয়েছিলেন।
এর আগে রোববার (৭ জুন) দুপুরে হিমির নানা নিখোঁজ হন। রাত ৮টার দিকে বিষয়টি তিনি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। মুন্সীগঞ্জের ঢালিকান্দি পুরাবাজার এলাকা থেকে তার নানা হারিয়ে গিয়েছিল। এ বিষয়ে অনুসারীদের কাছ থেকে সহযোগিতাও চেয়েছিলেন তিনি। বেশি সময় উদ্বিগ্ন থাকতে হয়নি অভিনেত্রীকে।
রাত ১২টার দিকেই আবার সামাজিক মাধ্যমে অভিনেত্রী জানালেন, তার নানার খোঁজ পাওয়া গেছে। নিজের আগের পোস্টে আপডেট দিয়ে তিনি লিখেছেন-আলহামদুলিল্লাহ, নানাকে পাওয়া গেছে।'
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি হিমির নানা নিখোঁজ হয়েছিলেন। মূলত তার ভুলে যাওয়ার সমস্যা রয়েছে।




Comments