ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (৯ জুন) সকালে দেশটির হরমোজগান ও কেরমান প্রদেশের সারগাজ এলাকার কাছে এই ভূকম্পন অনুভূত হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির তথ্যমতে, ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের অদূরে ৭ দশমিক ৮ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গত রবিবার সকালে সারঙ্গানি প্রদেশের উপকূল থেকে প্রায় ২০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।
ফিলিপাইনে আঘাত হানা এই শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন আরও অন্তত ১৩৪ জন। মিন্দানাওজুড়ে প্রবল কম্পন সৃষ্টির পাশাপাশি এর তীব্রতা প্রায় ৪২০ কিলোমিটার দূরে ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরেও টের পাওয়া গেছে।
মানবকন্ঠ/আরআই




Comments