Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বদের দলভুক্তি কার্যক্রম ত্বরান্বিত করতে ৬ সদস্যের একটি ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে।

রোববার (৯ মে) এনসিপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

এতে উল্লেখ করা হয়, এনসিপির সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদানের ক্ষেত্রে যাচাই-বাছাই, মূল্যায়নপূর্বক যোগদান কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব পালনের লক্ষ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে।

সার্চ কমিটির সদস্যরা হলেন; এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই দলকে সম্প্রসারণের উদ্যোগ নেয় এনসিপি।