ঢাকার কেরানীগঞ্জে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে জাহাঙ্গীর হোসেন (৪৫) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক হুমায়ুন কবিরকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।
রবিবার (২৪ মে) সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হুমায়ুন কোমর থেকে ছুরি বের করে জাহাঙ্গীরের পেটে আঘাত করে। এ সময় স্থানীয়রা ছুরিসহ হুমায়ূনকে আটক করে পুলিশের সোপর্দ করে এবং জাহাঙ্গীরকে আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্ত ক্ষরণে পথিমধ্যেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস জানান, লাশের সুরতহাল করার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক হুমায়ুন পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।




Comments