Image description

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম উইকেটের দ্রুত পতনের পর দ্বিতীয় উইকেট জুটিতে দলকে টেনে নিচ্ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৯১ বলে ৯৬ রানের এক অনবদ্য জুটি গড়ে ওঠে, যা বাংলাদেশের রানের চাকাকে সচল রাখে।

তবে দারুণ খেলতে থাকা তানজিদ হাসান তামিম অর্ধশতক (ফিফটি) পূরণের পর বেশিক্ষণ টিকতে পারেননি। ৪৪ বলে ৫৪ রানের একটি ঝড়ো ইনিংস খেলে অজি বোলার নাথান ইলিসের বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। তার আউটের মধ্য দিয়ে ভাঙল বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি।

ক্রিজে নতুন ব্যাটসম্যান হিসেবে শান্তর সঙ্গে যোগ দিয়েছেন লিটন কুমার দাস।

মানবকন্ঠ/আরআই