ক্যাম্পাস
পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ব্যবহৃত বিভিন্ন ছবি নিয়ে বিতর্কের মুখে সংশোধনের উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বই থেকে দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ নেওয়া হলেও প্রথম থেকে তৃতীয় শ্রেণির বাংলা বইয়ে থাকা ৮২টি নৌকার ছবি এবার আর পরিবর্তন করা হচ্ছে না। ....
ঝুঁকি নিয়ে হলে থাকছে ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হল নির্মিত হয় ১৯৬০ সালে। নির্মাণের ৬৬ বছরেও বড় ধরনের কোন সংস্কার হয়নি। যে কারণে জরাজীর্ণ হয়ে পড়েছে হলটি, খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ ছাড়াও বিভিন্ন স্থান ভাঙাচোরা এবং নষ্ট হয়ে গেছে দরজা-জানালা। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়েই হলে থাকছেন শিক্ষার্থীরা। ....
বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শিবলী
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির (বাপাজস) ২০২৭-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মহিউদ্দিন সভাপতি এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম (শিবলী) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ....
দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে জাবিতে টানা ১০ দিনের ছুটি
শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আগামীকাল ১৬ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হবে। ....
খেলা নিয়ে হাতাহাতি থেকে সংঘর্ষ, উত্তপ্ত নজরুল বিশ্ববিদ্যালয়
ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ক্রিকেট ও ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ....
প্রেমিকার সঙ্গে ঝগড়ার পর বিষপান, সাস্ট শিক্ষার্থীর মৃত্যু
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার বাঁধন রাতুল বিষপানে মারা গেছেন। প্রেমিকার সঙ্গে মোবাইল ফোনে কথোপকথনের একপর্যায়ে ঝগড়ার পর তিনি বিষপান করেছিলেন বলে পরিবারের সূত্রে জানা গেছে। ....
পুলিশি পাহারায় অ্যাম্বুলেন্সে ক্যাম্পাস ছাড়লেন চুয়েট উপাচার্য
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলমের উপস্থিতিতে প্রশাসনিক ভবন থেকে তাকে বের করে আনা হয়। পরে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পাস ছাড়েন তিনি। ....
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম টানা ২৭ ঘণ্টা ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এ অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। দীর্ঘ সময় বিদ্যুৎহীন ভবনে অবরুদ্ধ থাকায় তিনি অসুস্থতা অনুভব করছেন বলে জানালেও, তাঁর রক্তচাপ ও নাড়ির স্পন্দন সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক। ....
শিক্ষার্থীদের সমস্যা সরাসরি প্রশাসনকে জানানোর আহ্বান জাবি উপাচার্যের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম শিক্ষার্থীদের যেকোনো সমস্যা ও একাডেমিক অভিযোগ সরাসরি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও একাডেমিক সমস্যা সমাধানে আইন ও বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ....
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অবরুদ্ধ দশা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২ এ অবরুদ্ধ আছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম। এ অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী। তারা হলেন, প্রকৌশলী শাহরিয়ার ও প্রকৌশলী টিটু মো. সোহান। ....
সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থীর সন্ধান মিলল কুমিল্লায়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলামের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর সোমবার (১২ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দি থেকে তাঁকে উদ্ধার করা হয়। ....
সুইসাইড নোট লিখে জাবি শিক্ষার্থী নিখোঁজ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী কাজী মোহাইমিনুল ইসলাম শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলে সুইসাইড নোট লিখে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর লেখা নোট ও বিভাগের শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েমের নাম উঠে এসেছে। ঘটনাটি তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। তবে অভিযোগের মুখে থাকা ওই শিক্ষককেই কমিটির সদস্য করায় তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভাগের শিক্ষার্থীরা। ....
অবরুদ্ধ চুয়েটের নতুন ভিসি: কার্যালয়ে তালা ভেঙে ঢোকার পর বিদ্যুৎ-পানি সংযোগ বিচ্ছিন্ন করলেন শিক্ষার্থীরা
নিয়োগ পাওয়ার দীর্ঘ ২১ দিন পর নিজ কার্যালয়ে তালা ভেঙে প্রবেশের পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ....
হলের কক্ষে ‘সুইসাইড নোট’ রেখে নিখোঁজ জাবি শিক্ষার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০তম ব্যাচ) শিক্ষার্থী মো. মোহাইমিনুল ইসলাম নিখোঁজ হয়েছেন। তার আবাসিক হলের কক্ষ থেকে হাতে লেখা একাধিক চিঠি পাওয়া গেছে। ....
বিশ্ব ডাক দিবস উপলক্ষে জাবিতে চিঠি উৎসব ও ডাকটিকিট প্রদর্শনী
তরুণ প্রজন্মের কাছে চিঠি লেখার ঐতিহ্য ও ডাক বিভাগের সমৃদ্ধ ইতিহাস তুলে ধরা এবং ডাকটিকিটের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি ও জাতীয় স্মৃতির সঙ্গে নতুন প্রজন্মকে পরিচিত করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ‘চিঠি উৎসব ও ডাকটিকিট প্রদর্শনী’। ....
এশিয়ান ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হলেন ড. রাশেদুল আলম
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান (চেয়ারম্যান) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রাশেদুল আলম। তিনি বিশ্ববিদ্যালয়টির সহকারী অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করবেন। ....
