ইরানের সাত শর্ত, যুক্তরাষ্ট্রের অনীহা: কী হতে যাচ্ছে ট্রাম্পের বৈঠকে?
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের অবসান এবং দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে মতপার্থক্য দূর করতে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির। বৈঠকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সেরও অংশ নেওয়ার কথা রয়েছে। ....
