মধ্যপ্রাচ্য
এবার পবিত্র মক্কার দিকে ড্রোন নিক্ষেপ
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর লক্ষ্যবস্তু করে ছোড়া একটি সশস্ত্র ড্রোন মাঝআকাশেই প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ....
ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে তেহরানে বিলবোর্ড
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনার জের ধরে তেহরানের রাজপথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধের স্লোগান ও উত্তাপ নতুন মাত্রা পেয়েছে। এবার রাজধানী তেহরানের প্রধান প্রশাসনিক পয়েন্টে ট্রাম্পকে সরাসরি হত্যার হুমকি দিয়ে বিশালাকৃতির বিলবোর্ড স্থাপন করেছে ইরান সরকার। ....
সৌদি আরবে টানা তৃতীয় দিনের মতো ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে টানা তৃতীয় দিনের মতো জোরালো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। উদ্ভূত পরিস্থিতিতে বিমানবন্দরে ধারাবাহিক হামলা ঠেকানোয় দেশের প্রযুক্তিসমৃদ্ধ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেন ব্যর্থ হলো, তা খতিয়ে দেখতে ইতোমধ্যে উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। ....
সৌদি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি জানিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। সশস্ত্র সংগঠনটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই দাবি করেন। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে। ....
ইরান-সমর্থিত গোষ্ঠীর উপর হামলা চালিয়েছে সৌদি-সমর্থিত বিমানবাহিনী
ইয়েমেনের মোখা ও ধুবাব এলাকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সৌদি-সমর্থিত সরকারের বিমানবাহিনী। এতে বহু হুতি যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ....
ইরানের ৫ তেলের ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলা তেহরানের
উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের মধ্যে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন যুদ্ধজাহাজে দুই দিনে দুবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টার অভিযোগ তুলে ওমান উপসাগর ও খার্গ দ্বীপের কাছে এসব হামলা চালানো হয়। এর জবাবে জর্ডানে অবস্থিত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার মধ্যে ১৮টি ধ্বংস করার দাবি করেছে জর্ডান। ....
ওমান-ইরান সমঝোতায় হরমুজ প্রণালি খুলতে পারে শিগগিরই
বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। জলপথটি যৌথভাবে পরিচালনার বিষয়ে দুই দেশ চূড়ান্ত পর্যালোচনা করছে। ফলে শিগগিরই হরমুজ প্রণালি আবারও আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হতে পারে। ....
আল-আকসা ঘিরে উত্তেজনা, জরুরি বৈঠক ডাকল জর্ডান
জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জর্ডান। পবিত্র স্থানটির ঐতিহাসিক ‘স্থিতাবস্থা’ পরিবর্তনের আশঙ্কায় আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছে দেশটি। জর্ডানের আশঙ্কা, এ ধরনের পদক্ষেপ বড় ধরনের ধর্মীয় সংঘাতের জন্ম দিতে পারে। ....
