মূল্যস্ফীতির চাপে গাইবান্ধায় কমছে ক্রয়ক্ষমতা
নিত্যপণ্যের ঊর্ধ্বগতির চাপে গাইবান্ধায় বদলে যাচ্ছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের খাদ্যাভ্যাস। পাল্টে যাচ্ছে সংসারের হিসাব-নিকাশ। মাসের প্রথম সপ্তাহে বেতন পেয়ে বাজারের ফর্দ হাতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে গাইবান্ধা পৌর শহরের পুরাতন বাজারে যান নিম্নমধ্যবিত্ত চাকরিজীবী তামিম আকন্দ। আগে মাসের শেষ দিকে সংসারে টান পড়ত, এখন দ্বিতীয় সপ্তাহেই শুরু হয় টানাপোড়েন। বাজারের ফর্দ থেকে প্রথমেই বাদ পড়ে মুরগি, ডিম ও ডাল। বাজার থেকে ফেরার পর খাবারের থালায় যে পরিবর্তন আসে, তার নাম মূল্যস্ফীতি। ....
