খেলাপি ঋণ ছয় লাখ কোটি: ব্যাংক খাতের সংকট কি কাটবে না
দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছয় লাখ কোটি টাকা ছাড়িয়ে যাওয়া নিছক একটি পরিসংখ্যান নয়; এটি আর্থিক খাতের দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ব্যবস্থাপনা, ঋণখেলাপিদের প্রতি প্রশ্রয় এবং সুশাসনের ঘাটতির একটি ভয়াবহ প্রতিচ্ছবি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ২৮৪ কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। ....
