মূল্যস্ফীতির চাপে মানুষ: কালক্ষেপণ না করে কার্যকর পদক্ষেপ নিন
দেশের সাধারণ মানুষের আর্থিক আচরণ অনেক সময়ই সামগ্রিক অর্থনীতির গভীর সংকেত বহন করে। সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র খাতে যে নেতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে, তা কেবল একটি বিনিয়োগ মাধ্যমের দুর্বলতা নয়; বরং বৃহত্তর অর্থনৈতিক চাপের প্রতিফলন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি মানুষের দৈনন্দিন জীবনে যে চাপ সৃষ্টি করেছে, তার সরাসরি অভিঘাত পড়েছে সঞ্চয়ের ওপর। ফলে দীর্ঘদিন ধরে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত সঞ্চয়পত্র এখন নীরব সংকটে নিমজ্জিত। ....
