রাবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ....
লোড হচ্ছে...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের সংঘর্ষ হয়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ....
‘অদৃশ্য জগতের উন্মোচন—ক্ষুদ্র জীব, বিশাল প্রভাব’ প্রতিপাদ্যকে সামনে রেখে গণ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক অণুজীব দিবস পালিত হয়েছে। ....
সিলেট নগরীর একটি সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ....
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একযোগে ফল প্রকাশ করা হয়। এদিকে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে ২৩ সেপ্টেম্বর ছুটি থাকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস এক দিন পিছিয়ে ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ....
নিয়মিত শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার পর দেড় বছর পার হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে অবৈধভাবে অবস্থান করছেন হল শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ার। তাঁকে হল থেকে নামাতে চারবার চেষ্টা করেও কার্যকর কোনো পদক্ষেপ বা সফলতা পাওয়া যায়নি বলে স্বীকার করেছেন হলের দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট। ....
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির জন্য আবেদন করা শিক্ষার্থীদের প্রথম ধাপের ফলাফল বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রকাশ করা হবে। গত ১৪ সেপ্টেম্বর আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ....
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় পৃথক স্থানে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে জগন্নাথ হলের সামনে দুটি এবং টিএসসির পাশে মেট্রোরেলসংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ....
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্র ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়েছে। ....
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থীকে রাতভর হেনস্তা ও শারীরিক মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন হল শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান ফুয়াদ ও সাধারণ সম্পাদক সবুজ শাহরিয়ার। তাঁদের দাবি, ওই শিক্ষার্থী ছাত্রশিবিরের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’ করছিলেন এবং ছাত্রদলকে রাজনৈতিকভাবে বিতর্কিত করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাঁদের কাছে পাঠানো হয়েছে। ....
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ৫৭ জন মেধাবী শিক্ষার্থীকে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ এবং বিশেষ চাহিদাসম্পন্ন, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক ও সুবিধাবঞ্চিতসহ ৪ হাজার ৯২১ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক উৎসবমুখর অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেওয়া হয়। ....
গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীলতায় সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)। ....
শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের এক শিক্ষার্থীকে রাতভর হেনস্তা ও মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগীর অভিযোগ, তাঁর মোবাইল ফোন জোরপূর্বক তল্লাশি করে শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ খোঁজা হয় এবং তাঁকে ‘শিবিরের স্পাই’ আখ্যা দিয়ে রাতভর মানসিক নির্যাতন, চরম হেনস্তা ও শারীরিক প্রহার করা হয়। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে গভীর রাতে হলের প্রভোস্টের কক্ষে নিয়ে চাপ সৃষ্টি করা এবং পরবর্তীতে পুলিশের কাছে সোপর্দ করার চেষ্টারও অভিযোগ করেছেন হলের ভিপি। ....
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহ ও তৎকালীন ছাত্রসংঘের নেতা আব্দুল মালেকের ছবি প্রদর্শনের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ....
শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম বিকশিত হবে। \'লার্নিং উইথ হ্যাপিনেস\' কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও মানবিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। ....
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় যুক্ত হওয়া পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভেঙে ফেলা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ....
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে যত ভোট পাবেন, ততটি গাছ দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আরিফ আলভী। নির্বাচনে জয়ী হতে না পারলেও নিজের উপার্জনের অর্থে প্রথম ধাপে ৭২৫টি গাছ বিতরণ ও রোপণের মাধ্যমে কথা রেখেছেন এই তরুণ। ....
সংস্কারের পর নতুন করে চালু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা। সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি যুক্ত করা হলেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক বা গৌরবোজ্জ্বল কোনো ছবি রাখা হয়নি। ....
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিদিন দুই ঘণ্টা সাময়িক লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ....
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একাডেমিক সংস্কার ও শিক্ষার্থীবান্ধব ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। ....