রুয়েটে চালু হলো ‘ইন্টিগ্রেটেড হল ম্যানেজমেন্ট সফটওয়্যার’
আবাসিক হলের ফি পরিশোধ, ডাইনিং কুপন সংগ্রহ কিংবা বকেয়া ছাড়পত্রের জন্য আর কাউন্টারে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের। হল ব্যবস্থাপনায় দীর্ঘদিনের ম্যানুয়াল ও কাগুজে প্রক্রিয়ার অবসান ঘটিয়ে চালু করা হয়েছে ‘ইন্টিগ্রেটেড হল ম্যানেজমেন্ট সফটওয়্যার’। এর মাধ্যমে হলের ফি, সিট ভাড়া, ডাইনিং চার্জ, সম্পদ ব্যবস্থাপনা, কর্মচারীদের হাজিরা ও বেতনসহ সার্বিক কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত হবে। ....
