ক্যাম্পাস
রুয়েটে ‘নভোঋদ্ধ’২০-এর র্যাগ কনসার্টে মাতাল শিরোনামহীন, হাসান আর্ক ও হাইওয়ে
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২০–২১ শিক্ষাবর্ষের (২০ সিরিজ) শিক্ষার্থীদের বিদায়বেলাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত হলো দুই দিনব্যাপী বর্ণিল উৎসব ‘নভোঋদ্ধ’ ২০। জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা ও র্যাগ কনসার্টের মধ্য দিয়ে সুর আর ছন্দের উন্মাদনায় মেতে ওঠে পুরো ক্যাম্পাস। ....
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বস্তির আবাস পেয়েছে বিরল বামুনশালিক
ভোরের প্রথম আলো যখন ঘাসের ডগায় জমে থাকা শিশিরে ঝিলিক ছড়ায়, ঠিক তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিস্তীর্ণ সবুজ চত্বরে দেখা মেলে এক চঞ্চল অতিথির। কখনো লাফিয়ে, কখনো দ্রুত ঠোঁট চালিয়ে মাটি থেকে পোকামাকড় তুলে নিতে ব্যস্ত এই পাখিটি দূর থেকে সাধারণ শালিক মনে হলেও কাছে গেলে চেনা যায় এর আভিজাত্য। মাথার কালো ঝুঁটি, রঙিন ঠোঁট আর চোখের নিচের নীল-হলুদ অনাবৃত চামড়া জানান দেয়—এটি বিরল ‘বামুনশালিক’, যাকে অনেকে ‘শঙ্খশালিক’ নামেও চেনেন। ....
ফেসবুকে পোস্ট দিয়ে জাকসুর সাংস্কৃতিক সম্পাদক জিসানের পদত্যাগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান হঠাৎ করেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ....
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ঢাবি
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ধরনের ঘটনায় ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ....
ফের জকসু নেতার ওপর ছাত্রদলের হামলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক মো. নূর মোহাম্মদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। সহপাঠীদের সঙ্গে থাকা অবস্থায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে জানা যায়। ....
জবিতে শিবির-ছাত্রদলের সংঘর্ষে আহত ৭০
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাস–সংক্রান্ত তিন দফা দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জকসু, ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্ট ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে শাখা ছাত্রদলের সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষ ক্যাম্পাস থেকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত গড়িয়েছে। হামলার জন্য একে অন্যকে দায়ী করেছে উভয় পক্ষ। ....
জবিতে সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাদা দল শিক্ষকদের নিয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ....
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই অভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। ....
রাবিতে ‘জুডিশিয়াল কিলিং’ বিলবোর্ড ঘিরে বিতর্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ঐতিহাসিক প্যারিস রোডে ‘জুডিশিয়াল কিলিং’ শিরোনামে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ব্যক্তিদের ছবি সম্বলিত একটি বিলবোর্ড স্থাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসে চরম উত্তেজনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। বিতর্কিত এই বিলবোর্ডটি দ্রুত সরিয়ে ফেলার দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রগতিশীল ছাত্রসংগঠন। তবে উদ্যোক্তাদের দাবি, এটি কোনো যুদ্ধাপরাধীকে পুনর্বাসনের চেষ্টা নয়, বরং তৎকালীন বিচারপ্রক্রিয়া রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল কি না, সেই প্রশ্নটি সামনে আনাই তাদের মূল লক্ষ্য। ....
শিবির নেতার কক্ষে ‘আপত্তিকর’ ঘটনা, পরিচয় মিলল অভিযুক্তদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলে দুই বহিরাগতকে ‘আপত্তিকর’ অবস্থায় আটকের একটি ভিডিও শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ....
জুলাই বিপ্লব ফরাসি বিপ্লবের চেয়ে কোনো অংশে কম নয়: রিজভী
“জুলাই ছিল একটি তাৎপর্যপূর্ণ বিপ্লব, একটি ঐতিহাসিক অভ্যুত্থান। নিঃসন্দেহে এই বিপ্লব কোনো অংশেই ফরাসি বিপ্লবের চেয়ে কম নয়। ফরাসি বিপ্লব ছিল মানুষের অধিকার ও নাগরিক স্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রাম। আর জুলাই বিপ্লবেও গণতন্ত্র, নাগরিক স্বাধীনতা ও মানুষের কণ্ঠের স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য তরুণরা রক্ত দিয়েছে।” ....
ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ১১ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (আন্ডারগ্র্যাজুয়েট) প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন আগামী ১১ নভেম্বর শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। পাঁচটি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর, আর শেষ হবে ২৬ ডিসেম্বর। ....
রাবিতে সাংবাদিকদের বয়কটের মুখে রাকসু, ক্যাম্পাসে উত্তেজনা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু (রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) এবং দায়িত্বরত সাংবাদিকদের মধ্যে সাম্প্রতিক বিরোধ তুঙ্গে উঠেছে। রাকসু ভিপির এক বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান সাংবাদিক সংগঠন রাকসুর সব ধরনের সংবাদ ও কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ভিপিকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। ....
রাকসু–সাংবাদিক দ্বন্দ্ব: নেপথ্যে কী?
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসু ও সাংবাদিকদের মধ্যে সাম্প্রতিক বিরোধ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাকসুর এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সক্রিয় তিনটি সাংবাদিক সংগঠন রাকসুর সব রাজনৈতিক ও প্রশাসনিক কর্মসূচি বয়কটের ঘোষণা দিয়েছে এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল বক্তব্য এবং ছাত্রসংসদ-সাংবাদিক সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। ....
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে খুবির এক শিক্ষক চাকরিচ্যুত
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মোঃ রেজাউল ইসলামকে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মোঃ রুবেল আনসারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ....
যৌন হয়রানির অভিযোগে খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
যৌন হয়রানির অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. রুবেল আনসারের বিরুদ্ধে অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ....
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬ অধ্যাপককে অব্যাহতি, সাদেকা হালিমকে বরখাস্তের সিদ্ধান্ত
জুলাই গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়াসহ বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সাদেকা হালিমকে সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ....
অনলাইন অ্যাপে ‘সমকামী’ ডেকে হলের রুমে আনলেন ঢাবি শিক্ষার্থী, প্রশাসনের মামলা
অনলাইনের একটি অ্যাপের মাধ্যমে এক সমকামী ব্যক্তিকে হলের নিজ রুমে ডেকে এনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের ২২-২৩ সেশনের উর্দু বিভাগের একজন শিক্ষার্থী। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মাস্টারদা সূর্যসেন হল সংসদের পাঠকক্ষ সম্পাদক মোহাম্মাদ ইমরান। ....
‘আমি পারছি না বন্ধু, আমাকে একটু নিয়ে যাও’ বলে ডুবতে থাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজ হল সংলগ্ন পুকুর থেকে এক শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে সেই শিক্ষার্থীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। ....
