চীনের সঙ্গে ঋণ নয়, যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ....
লোড হচ্ছে...
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগের দিকে যেতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ....
আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ৮০ কোটি তরুণ কর্মসংস্থানের সংকটে পড়বেন বলে সতর্ক করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সংস্থাটির প্রধান আলেকজান্ডার ডি ক্রু মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান। এই সম্ভাব্য সংকট মোকাবিলায় এবং বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে ইউএনডিপি দুটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে। ....
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। একই সঙ্গে রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনাও বিবেচনায় নিচ্ছেন ব্যবসায়ীরা। ....
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন ঋণ কর্মসূচি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আইএমএফ ও বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলছে। কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব বলে মনে করছে সরকার। ....
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকায়। ....
সৌদি আরবে সাম্প্রতিক হামলা ও হরমুজ প্রণালীতে ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ায় মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার চরম উদ্বেগ তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একলাফে বেড়ে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ....
নতুন ঋণচুক্তির বিষয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে ইতিবাচক আলোচনা এগিয়ে নিচ্ছে বাংলাদেশ। প্রস্তাবিত ঋণ কর্মসূচির বেশিরভাগ শর্তের সঙ্গেই একমত হয়েছে বাংলাদেশ। ....
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথ সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ....
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, শুক্রবার (৯ অক্টোবর) সকাল থেকে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ৬৬৫ টাকায়। ....
কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ বা ব্যাহত থাকা প্রায় ৩০টি ব্যাংকের কার্ড ও সংশ্লিষ্ট ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ....
প্রযুক্তিগত সক্ষমতা ও নিরাপত্তা জোরদারে সিস্টেম উন্নয়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছে দেশের সরকারি-বেসরকারি ৩০টি ব্যাংক। এ কারণে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ব্যাংকগুলোর কার্ড, এটিএম, পিওএস ও কিউআরসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। তবে কেন্দ্রীয় ব্যাংককে না জানিয়ে একযোগে এতগুলো ব্যাংকের সেবা বন্ধের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ....
নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের দোহাই দিয়ে কেন্দ্রীয় ব্যাংক কিংবা সাধারণ গ্রাহকদের আগাম না জানিয়েই একযোগে ৩০টি বাণিজ্যিক ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা বন্ধ রাখা হয়েছে। রোববার (৪ অক্টোবর) রাত ৯টা থেকে শুরু হওয়া এই অচলাবস্থা আগামী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত টানা প্রায় ছয় দিন ধরে চলার কথা রয়েছে। ....
দেশের খাদ্য নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে ৩০০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংকের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ)। এ অর্থ ‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বাস্তবায়নে ব্যয় করা হবে। ....
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমানো হয়েছে। ....
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছন, বিগত দিনে কী হয়েছে, তা নিয়ে আলোচনা করতে চাই না। তবে এখন যেভাবে পুঁজিবাজার এগিয়ে চলেছে, এভাবে চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে। ....
দেশের অর্থনীতি বর্তমানে মূল্যস্ফীতি, কম কর আদায়, ব্যাংক খাতে আস্থার সংকট, বিনিয়োগ ও কর্মসংস্থানের ঘাটতি এবং বৈশ্বিক অনিশ্চয়তাসহ নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ....
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। বাজারের ২ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি। ....
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কোনো ধরনের যাচাই-বাছাই না করে হুট করে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেবে। ....
নগদ টাকা ব্যবহারের ঝামেলা এড়ানো এবং দেশে একটি নিরাপদ \'ক্যাশলেস\' (নগদবিহীন) অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে এবার স্বাস্থ্য, শিক্ষা ও সড়ক যোগাযোগ খাতে \'বাংলা কিউআর\' (Bangla QR) ব্যবহারের পরিধি বাড়ানোর বড় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাসপাতালের সাধারণ টিকিট কেনা থেকে শুরু করে স্কুলের বেতন, ক্যান্টিনের বিল কিংবা সড়ক ও সেতুর টোল আদায়ে সরাসরি এ ডিজিটাল পেমেন্ট পদ্ধতি চালুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ....