পণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে, একই সঙ্গে কৃষকও পাট চাষে আরও উৎসাহিত হবেন। ....
লোড হচ্ছে...
বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে, একই সঙ্গে কৃষকও পাট চাষে আরও উৎসাহিত হবেন। ....
বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের দামে কেন্দ্রীয় ব্যাংকের তদারকি জোরদারের পর এক সপ্তাহের ব্যবধানে আন্তঃব্যাংক বাজারে মার্কিন মুদ্রাটির দাম কমেছে ১ টাকা ৪ পয়সা। একই সময়ে আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রেও ডলারের দাম কিছুটা কমেছে। ....
ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। কম চাপের কারণে পোশাক, ডাইং, চামড়া, বস্ত্র, স্পিনিং, ইস্পাত, সিরামিক ও কাগজ কারখানার উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এতে উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি সময়মতো রপ্তানি আদেশ সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। ....
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাকের বাজারে চলতি বছরের প্রথম ছয় মাসে বড় ধরনের সংকোচন দেখা দিয়েছে। এ সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইইউর পোশাক আমদানির মূল্য কমেছে ৯ দশমিক ৭০ শতাংশ। একই সময়ে বাংলাদেশ থেকে ইইউতে পোশাক রফতানি কমেছে আরও বেশি—১৬ দশমিক ৪৩ শতাংশ। ....
২০ দিন ধরে গ্যাস সংকটের পর গত বুধবার থেকে হবিগঞ্জের শিল্পকারখানাগুলোতে প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে সরবরাহ। সংশ্লিষ্টদের দাবি, জেলার ১৭১টি কারখানায় উৎপাদন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন প্রায় দেড় লাখ শ্রমিক। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় বিদেশি ক্রেতাদের অর্ডার হারানোর আশঙ্কায় উদ্যোক্তারা। ....
টানা তিন দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ....
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য বিশ্লেষকদের পূর্বাভাসের সঙ্গে মিলে যাওয়ায় আগামী সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার অপরিবর্তিত রাখবে বলে ধারণা জোরদার হয়েছে। এর প্রভাবে বুধবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে দুই মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ....
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রাবাজারে তুলনামূলক স্থিতিশীলতার মধ্যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ....
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আরও ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। এক দিনের ব্যবধানে মোট (গ্রস) রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক শূন্য ৬৬ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতিতেও রিজার্ভের পরিমাণ ৩২ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। ....
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার গহনার দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ....
ব্যাংক খাত থেকে লুটে নেওয়া ও বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা ফেরত আনতে এবার বড় ধরনের আন্তর্জাতিক উদ্যোগে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। অগ্রাধিকারপ্রাপ্ত শীর্ষ ১১টি শিল্পগোষ্ঠীর পর দেশের আরও ৪২টি বড় ঋণখেলাপি প্রতিষ্ঠানের বিদেশে থাকা সম্পদ শনাক্ত, জব্দ ও দেশে ফিরিয়ে আনতে মাঠে নামছে বিশ্বখ্যাত আটটি আন্তর্জাতিক আইনি ও তদন্তকারী সংস্থা। ....
উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগস্ট মাসের জন্য অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। ....
সরাসরি ক্রয় পদ্ধতিতে সিঙ্গাপুরের আরামকো ট্রেডিং থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। শুক্রবার (৭ আগস্ট) অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল সভায় এই অনুমোদন দেওয়া হয়। ....
দেশের বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। ....
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল দর ৮২ ডলার ছাড়িয়ে গেছে। ইরানের ফার্স বার্তা সংস্থার বরাতে জানা গেছে, মার্কিন, ইসরায়েলি এবং অন্যান্য ‘শত্রুভাবাপন্ন’ জাহাজকে হরমুজ প্রণালি অতিক্রম করতে না দেওয়ার প্রস্তাবসহ একটি খসড়া বিল পর্যালোচনা করছে দেশটির একটি সংসদীয় কমিটি। ....
দেশের ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও ঋণ জালিয়াতির কারণে ব্যাংক ঋণের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ কার্যত চুরি হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ....
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে স্বর্ণের দাম বাড়ানোর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। ....
শিল্প খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে নিজের অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। মার্কিন ক্রেতারা চীন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ধারাবাহিকতায় এ অবস্থান ধরে রাখা সম্ভব হয়েছে। ....
বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে। তেলের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতির চাপ কমার সম্ভাবনা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্রে সুদের হার বৃদ্ধির আশঙ্কাও কমেছে। ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) পরবর্তী নীতিগত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। ....
ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ার মাত্র দুই দিনের মধ্যেই দেশের বাজারে এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। হিলি স্থলবন্দর দিয়ে ১৬টি ট্রাকে ১০৪ টন কাঁচা মরিচ আমদানি হওয়ায় বাজারে সরবরাহ বেড়েছে। ....