বিনোদন
মধ্যরাতে পরীমনির রহস্যময় ফেসবুক পোস্ট
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আঞ্চলিক ভাষায় রহস্যময় একটি পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। পোস্টে ‘শহিদ ভাই’-এর শেখানো একটি কথা উল্লেখ করেন তিনি। তবে কাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি। ....
চতুর্থ সিজন নিয়ে ফিরছে ‘দ্য ফ্যামিলি ম্যান’, অপেক্ষায় ভক্তরা
জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ ফিরছে চতুর্থ সিজন নিয়ে। সিরিজটির প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ি জানিয়েছেন, গোয়েন্দা কর্মকর্তা শ্রীকান্ত তিওয়ারির গল্প এখনো শেষ হয়নি। ইতোমধ্যে নতুন সিজনের কাজও শুরু করেছেন নির্মাতারা। ....
শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চাই: আজিজুল হাকিম
অভিনয়জীবনের ৫০ বছর পার করেছেন দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। দীর্ঘ পাঁচ দশকে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন তিনি। তবে এখনো নতুন চরিত্রে নিজেকে মেলে ধরার আগ্রহ রয়েছে তাঁর। জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয় করে যেতে চান এই অভিনেতা। ....
বর্তমান প্রজন্মের সেরা অভিনেত্রী আমিই: কারিনা
বলিউডে নিজের অবস্থান ও অভিনয় দক্ষতা নিয়ে বরাবরই আত্মবিশ্বাসী কারিনা কাপুর খান। জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর শেষ সিজনে হাজির হয়ে বর্তমান প্রজন্মের সেরা অভিনেত্রী হিসেবে নিজেকেই দাবি করেছেন এই জনপ্রিয় তারকা। স্বামী সাইফ আলি খানের উপস্থিতিতে কারিনার এমন আত্মবিশ্বাসী মন্তব্য ইতোমধ্যে বিনোদন অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। ....
দুই কুকুরের সঙ্গে ইংরেজি চর্চায় তটিনী, ভিডিও ভাইরাল
ছোট পর্দার অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অভিনয়ের পাশাপাশি গানেও পারদর্শী। মাঝেমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গানের ঝলকও শেয়ার করেন তিনি। এবার শুটিংয়ের ফাঁকে দুই কুকুরের সঙ্গে ইংরেজি চর্চা করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। ....
বুলেটপ্রুফ কাচের ঘেরাটোপে অমিতাভ, কারণ কী?
প্রতি রোববার মানেই মুম্বাইয়ের ‘জলসা’ ভবনের গেটের সামনে ভক্তদের উপচে পড়া ভিড়। বছরের পর বছর ধরে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে এক নজর দেখার এই ঐতিহ্য চলে আসছে। শারীরিক অসুস্থতা কিংবা ব্যস্ততা—যে পরিস্থিতিই থাকুক না কেন, অনুরাগীদের ভালোবাসার জবাব দিতে দরজায় এসে দাঁড়ানো হাতছাড়া করেন না তিনি। তবে এবারের রোববারের দৃশ্যটি ছিল সম্পূর্ণ ভিন্ন ও নজিরবিহীন। ....
আর সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: অভিনেত্রী তানিয়া বৃষ্টি
মস্তিষ্কে টিউমার, অস্ত্রোপচার, রেডিওথেরাপি ও লাইফ সাপোর্ট—গত ১০ মাসে কঠিন সময় পার করেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। ভারতের চেন্নাইয়ের চিকিৎসকেরা একপর্যায়ে তাঁকে জানিয়েছিলেন, তাঁর আয়ু হয়তো আর সাড়ে চার থেকে পাঁচ বছর। তবে সব প্রতিকূলতা পেরিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। দীর্ঘ ১০ মাসের বিরতি শেষে সম্প্রতি আবারও শুটিংয়ে ফিরেছেন এই অভিনেত্রী। ....
চুক্তিভঙ্গের অভিযোগে শরিফুল রাজকে আইনি নোটিশ
চুক্তিভঙ্গের অভিযোগে অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন। গত ২৮ অক্টোবর প্রতিষ্ঠানের পক্ষে ব্যারিস্টার সজিব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। ....
কেদারনাথে প্রার্থনা করায় সারা আলি খানকে তওবা করার পরামর্শ
ভারতের উত্তরাখণ্ডের বিখ্যাত কেদারনাথ মন্দিরে গিয়ে পূজা-অর্চনা ও প্রার্থনা করায় বলিউড অভিনেত্রী সারা আলি খানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন উত্তর প্রদেশের বেরেলির এক ধর্মীয় নেতা। একই সাথে ইসলামী শরীয়াহর দোহাই দিয়ে ওই অভিনেত্রীকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও তওবা করার পরামর্শ দিয়েছেন তিনি। ....
ওয়েব সিরিজ ‘ক্রিস্টাল লেক’ এর বাজিমাত
মুক্তির প্রথম ১১ দিনেই ১৩০ কোটি মিনিট দেখা হয়েছে হরর ওয়েব সিরিজ ‘ক্রিস্টাল লেক’। যুক্তরাষ্ট্রের স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককে প্রচারের পর ব্যাপক সাড়া ফেলেছে সিরিজটি। পিককের সর্বকালের সবচেয়ে বেশি দেখা মৌলিক চিত্রনাট্যনির্ভর সিরিজের তালিকায় এটি উঠে এসেছে চতুর্থ স্থানে। ....
জন্মদিনের পার্টিতে পরীমনির নাচ, সঙ্গী গোলাম হোসেন কিবরিয়া
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্মদিনের পার্টির একটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে নাচতে দেখা যায় এই অভিনেত্রীকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই তার নাচের সঙ্গীকে নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ....
অনলাইনে হয়রানি, সাইবার ক্রাইমে অভিযোগ বিজয়-রাশমিকার
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। ....
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
ভারতীয় টেলিভিশনের অপরাধ ও রহস্য উন্মোচনবিষয়ক ইতিহাসের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘সিআইডি’ (CID)-এর স্রষ্টা, খ্যাতনামা প্রযোজক, পরিচালক ও অভিনেতা ব্রিজেন্দ্র পাল সিং (যিনি বিপি সিং নামে পরিচিত) মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ....
পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব: বিজয়
ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন দক্ষিণ ভারতীয় তারকা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। অনলাইনে চলা নানা আলোচনা-সমালোচনার জবাব দিয়েছেন দুজনই। ....
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব দেওয়া নিয়ে ট্রোল, মুখ খুললেন রাশমিকা মান্দানা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ে নিয়ে আলোচনা যেন থামছেই না। সম্প্রতি ‘কফি উইথ করণ’-এর নবম মৌসুমে অতিথি হয়ে এসে বিজয়কে নাকি প্রায় ১০০ বার বিয়ের প্রস্তাব দিতে হয়েছিল—এমন মন্তব্য করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা ও ট্রোল। বিজয়ের প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনদের একাংশ। অবশেষে এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। ....
