একসময় ছিল ঘরে ঘরে, এখন বিলুপ্তির পথে মাটির ব্যাংক
একসময় গ্রাম কিংবা শহর—প্রতিটি পরিবারের ঘরেই দেখা মিলত মাটির তৈরি ছোট্ট একটি ব্যাংকের। শিশুদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে অভিভাবকদের প্রথম পছন্দ ছিল এটি। প্রতিদিনের হাতখরচ থেকে বাঁচানো মুদ্রা কিংবা ছোট অঙ্কের নোট জমতে জমতে একসময় তা বড় সঞ্চয়ে পরিণত হতো। তবে প্রযুক্তিনির্ভর বর্তমান সময়ে সেই চিরচেনা মাটির ব্যাংক এখন বিলুপ্তির পথে। ....
