পাহাড়ি জনপদে জনপ্রিয় ঐতিহ্যবাহী \"বাঁশের চুঙায়\" রান্না
শীতের কনকনে সন্ধ্যা। চারদিকে কুয়াশার চাদর। এমন সময়ে আগুনের হালকা আঁচে পোড়া বাঁশের মিষ্টি সুবাস বাতাসে ভেসে আসছে। কাছে যেতেই দেখা গেল, সারিবদ্ধভাবে সাজানো বাঁশের টুকরো থেকে ধোঁয়া বের হচ্ছে। ভেতরে ফুটছে মাংস কিংবা মাছের তরকারি। এটি কেবল রান্নার কোনো পদ্ধতি নয়, বরং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠী’র হাজার বছরের লালিত এক ঐতিহ্য। ....
