আইনজীবীদের কালো কোট-গাউন পরার বাধ্যবাধকতা শিথিল
সারাদেশে বয়ে যাওয়া প্রচণ্ড তাপপ্রবাহের কথা বিবেচনা করে দেশের সব অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি। ....
লোড হচ্ছে...
সারাদেশে বয়ে যাওয়া প্রচণ্ড তাপপ্রবাহের কথা বিবেচনা করে দেশের সব অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার বাধ্যবাধকতা শিথিল করেছেন প্রধান বিচারপতি। ....
ছাত্র-জনতার আন্দোলনের সময় লালবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ....
চব্বিশের গণঅভ্যুত্থানকালে ছাত্রদল নেতা ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে এই মামলায় পলাতক ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ....
অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ প্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল হাসানকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে একজন বিচারপ্রার্থীর কাছ থেকে ৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে বলে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল নিশ্চিত করেছেন। ....
নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। ....
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা ও মাসুদ হোসাইন নামে এক যুবককে হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। ....
হামের টিকাদান কর্মসূচিকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে স্থানান্তরের মাধ্যমে ‘অপরাধমূলক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা ও বিশেষ সহকারীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ....
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে আবারও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ....
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দীর্ঘ এক দশক পর মামলার তদন্তে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা দেখা দিয়েছে। ....
ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকারকে হাইকোর্ট জামিন দিয়েছেন। সোমবার বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেন-এর অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আদালত জানতে চেয়েছে কেন আবুল সরকারকে স্থায়ী জামিন দেওয়া হবে না। ....
স্বামীর মুখে দুর্গন্ধের কারণে পারিবারিক অশান্তির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন চাঁদপুরের এক গৃহবধূ। জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা ওই নারী শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ অভিযোগ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়। ....
মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী ৩০ লাখ শহীদ এবং সম্ভ্রম হারানো ২ লাখ নারীর পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নসহ তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান এই নোটিশ পাঠান। ....
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত এক আসামি থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ ঘটেছে। ....
জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে অন্তর্বর্তী সরকারের ‘অন্তহীন প্রতারণার দলিল’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ....
দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। ....
পুলিশের সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের ওপর নৃশংস হত্যাযজ্ঞের অভিযোগের মামলায় তাকে গ্রেফতার করা হয়। ....
রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) আফজাল নাছেরের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ....
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩০ মার্চ) ঢাকার মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ....
৫ আগস্টের আগে ও পরে পুলিশসহ অনেক মানুষ মারা গেছে; এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির। ....
রাজধানীর আগারগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে সরকারি কর্মচারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে ঝটিকা মিছিল বের করলে আইডিবি ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়। ....