শাহজালালে বিমানবন্দরে ৭৭ বোতল মদসহ রুশ নাগরিক আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ বোতল অবৈধ বিদেশি মদসহ এক রুশ নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ....
লোড হচ্ছে...
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৭ বোতল অবৈধ বিদেশি মদসহ এক রুশ নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ....
রাজধানীতে জমি দখল, চাঁদাবাজি ও হামলার ঘটনায় শীর্ষ সন্ত্রাসীদের সম্পৃক্ততার তথ্য সামনে আসায় তাদের কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়িয়েছে সরকার। এসব অপরাধ দমনে ২০০২ সালের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর আদলে বড় ধরনের যৌথ অভিযান চালানোর বিষয়েও প্রাথমিকভাবে আলোচনা চলছে। ....
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে আটক ২৮৯ জনের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বাকি ২৬২ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। ....
ন্যাশনাল ব্যাংক পিএলসির চার আমানতকারী যাতে তাঁদের সঞ্চয়ী হিসাব থেকে টাকা তুলতে পারেন, তা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জমা টাকা ফেরত চেয়ে বারবার অনুরোধ করেও ব্যর্থ হয়ে ওই গ্রাহকেরা রিট করলে সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) বিচারক ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারক মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্টের অ্যানেক্স কোর্ট নম্বর ২৯-এর বেঞ্চ এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ....
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও কারাদণ্ডে দণ্ডিত ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। ....
দুর্নীতির মামলায় সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ার বার্টনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ....
‘অসদাচরণ ও পলায়নের’ অভিযোগে ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। ....
ময়মনসিংহের মুক্তাগাছা থানা ভবন ও থানার সামনে থাকা ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। মামলায় মুক্তাগাছা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুলসহ ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। ....
টাঙ্গাইল সদর উপজেলার বিএনপি নেতা ও দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ফারুক হত্যা মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিনজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে এক লাখ টাকা এবং যাবজ্জীবনপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে অতিরিক্ত এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এ মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। ....
রাজধানীর শেরেবাংলা নগরে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। ....
রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধারের ঘটনায় এমপি ও তার প্রথম স্ত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ....
জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ সারা দেশে মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, উসকানি ও প্ররোচনার দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া ১০ বছরের সশ্রম কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ....
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে করা ধর্ষণচেষ্টার মামলার অভিযোগের সত্যতা না পাওয়ায় সেটি খারিজ করেছেন আদালত। পরে ওই ব্যবসায়ীর করা পাল্টা মামলায় বিউটি খাতুন (৪৫) নামে মামলার বাদী এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ....
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের একটি অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন সদস্যের এই কমিটি বিষয়টি খতিয়ে দেখছে এবং রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে। ....
সিলেটের জাফলংগামী পর্যটকদের চোরাচালানবিরোধী অভিযানের নামে হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ....
দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ....
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনকে আন্দোলনকারীদের ওপর হামলা ও মারধরের প্রত্যক্ষ উসকানি দিয়েছিলেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ....
তথ্য গোপন করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার এক আসামি হাইকোর্টে জামিন আবেদন করেছিলেন। জামিন আবেদনের শুরুতে উল্লেখ ছিল না তার বিরুদ্ধে থাকা হত্যা মামলার কথা। তবে আদালত নথি খুঁজতে গিয়ে জানতে পারেন আসামি ওসমান হাদি হত্যা মামলার আসামি। পরে আদালত আইনজীবীকে সতর্ক করে আসামি আমিনুল ইসলাম রাজুর জামিন আবেদন সরাসরি খারিজ করে দেন। ....