সুনামগঞ্জে পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ আসামির পলায়ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক আসামি পালিয়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। ....
লোড হচ্ছে...
সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক আসামি পালিয়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার দামোধরদপী পয়েন্টে এ ঘটনা ঘটে। ....
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি ভরাট করে সড়ক নির্মাণের কাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ সুগন্ধা পয়েন্ট থেকে সায়মন ব্রিজ পর্যন্ত সৈকত এলাকায় চলমান এই নির্মাণকাজে স্থগিতাদেশ প্রদান করেন। ....
ফ্ল্যাট বিক্রয় নিয়ে রাজধানীর গুলশান থানার প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক সাজার বিরুদ্ধে আপিল করেছেন। একইসঙ্গে আপিলের শর্তে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেছেন। ....
হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। টিকার সংকট ও সরবরাহে গাফিলতির অভিযোগে করা রিটের শুনানি শেষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আদালত এ আদেশ দেন। ....
সাভারের আলোচিত রানা প্লাজা ভবন নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আট আসামির রায় আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে। ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বি এম তারিকুল কবীর এ মামলার রায় ঘোষণা করবেন। ....
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লড়তে বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল. হল। ....
প্রবাসীর পাঠানো প্রায় ৪০ লাখ টাকা মূল্যের ২০০ গ্রাম স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর বিমানবন্দর থানা বিএনপি ও ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ৯৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। ....
চাঁদপুরে গ্রাহকদের স্বর্ণ ও টাকা আত্মসাতের অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে কারাগারে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় তার স্ত্রী ও দুই সন্তানের জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় তাদের পিন্টুর বাবা সুনীল দাসের জিম্মায় দিয়েছে পুলিশ। ....
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান। ....
আদালতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মামলার রায় লেখা বেআইনি না হলেও এটি নিশ্চিতভাবেই অনৈতিক বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম ‘এআই গভর্নেন্স সামার স্কুল’ উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। ....
রাজধানীর যাত্রাবাড়ী থানা থেকে হত্যা মামলায় রিমান্ডে থাকা এক নারী আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে কৌশলে থানা থেকে বেরিয়ে যান মিতু আক্তার নামের ওই আসামি। ....
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির ও কওমি মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী পীর সাহেব দেওনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থাকা মামলা প্রত্যাহার করা হলেও হেফাজতের আলেম-ওলামা ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা এখনও বহাল রয়েছে। ....
ঢাকার সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের শিশু আব্দুর রহমান তাসিন হত্যাকাণ্ডের ঘটনায় সাইফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সাইফুল শিশু তাসিনকে হত্যার কথা স্বীকার করেছেন। ....
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় আদালতে দেওয়া আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নতুন তথ্য উঠে এসেছে। জবানবন্দি অনুযায়ী, প্রথমে বাড়ির ছাদে শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থীকে হত্যা করা হয়। পরে নিচতলায় গিয়ে ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মকেও হত্যা করেন আসামিরা। ....
সরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার, টেবিল বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহারের প্রচলিত প্রথা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। প্রচলিত আইন ও বিধিমালা অনুসরণ না করে এভাবে পতাকা প্রদর্শন থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত। ....
মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়েছে। ....
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ কেজির বেশি অপ্রচলিত মাদক ‘কুশ’সহ দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের কাছ থেকে তিন লিটার মদ ও ২৪টি ভারতীয় শাড়িও জব্দ করা হয়েছে। ....
ইয়াবা কারবারের অভিযোগে ঢাকার পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় ওয়াসিম (২৪) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ....
মাগুরায় আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণা করা হবে মঙ্গলবার (২৫ আগস্ট)। ....
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী-২ আব্দুর রহমান সানির নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলার অভিযোগে কারকান রানা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। ....