সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র আজ ৫৩তম মৃত্যুবার্ষিকী
আজ ৬ সেপ্টেম্বর সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ’র ৫৩তম মৃত্যুবার্ষিকী। ১৮৬২ সালের ৮ অক্টোবর তৎকালীন ত্রিপুরা জেলার (বর্তমান ব্রাহ্মণবাড়িয়া) নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭২ সালের এই দিনে ভারতের মাইহারে পরলোকগমন করেন বিশ্ব বরেণ্য এই সংগীতজ্ঞ। তাঁর পিতার নাম সাবদর হোসেন খাঁ ওরফে সদু খাঁ এবং মাতার নাম সুন্দরী বেগম। ....
