সাংবাদিকদের নীরব আত্মহনন সমাজ ও রাষ্ট্রের ব্যর্থতা
সাংবাদিকদের নীরব আত্মহনন সমাজ ও রাষ্ট্রের ব্যর্থতা ....
লোড হচ্ছে...
সাংবাদিকদের নীরব আত্মহনন সমাজ ও রাষ্ট্রের ব্যর্থতা ....
বাংলাদেশের রাজনীতিতে এ নির্বাচন এখন অনিশ্চয়তার আরেক নাম। নির্বাচনকালীন সময় ঘোষণার পর সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেলেও সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হচ্ছে না। সম্প্রতি প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, আর তফসিল প্রকাশিত হবে এ বছরের ডিসেম্বরেই। ....
যে কোনো সমাজে তরুণ প্রজন্মই ভবিষ্যতের দিশারি। পরিবার তাদেরকে লালন করে, সমাজ তাদের চেতনা গড়ে তোলে, আর রাষ্ট্র তাদের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্র তৈরি করে। মানবসভ্যতার ইতিহাসে দেখা যায়, বড় কোনো পরিবর্তন, শিল্পবিপ্লব থেকে প্রযুক্তিগত উৎকর্ষ, এসবের কেন্দ্রে ছিলো তরুণদের সৃজনশীলতা ও ঝুঁকি নেবার মানসিকতা। কর্মসংস্থান সৃষ্টির প্রথাগত ধারা যেখানে কেবল চাকরির মধ্যে সীমাবদ্ধ, সেখানে উদ্যোক্তা হওয়ার প্রবণতা নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করে। এটি কেবল অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বরং সমাজ ও রাষ্ট্র গঠনের এক অবিচ্ছেদ্য অংশ। ....
ডাকসু নির্বাচনের প্রস্তুতি যখন চলছে, তখন নুরুল হক নুর জাতীয় পার্টির কার্যালয় গ্রেপ্তার ও জিএম কাদেরের গ্রেপ্তারের দাবিতে কর্মসূচি করাকালে যৌথ বাহিনীর দ্বারা আহত হয়েছেন। এমন একটা সময়ে একজন সমাজ সচেতন মানুষ হিসেবে বরাবরের চেয়ে একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন, নিয়ম করে রাজপথে এবং ভার্চুয়াল জগতে বাংলাদেশের বায়ান্ন এবং একাত্তরকে খাটো করার চেষ্টা চলছে। ....
প্রতিষ্ঠার ৪৭তম বছরে পা রাখল বিএনপি। ১৯৮০ সালের এই দিনটিতে আত্মপ্রকাশের পর দেশের রাজনৈতিক অঙ্গনে একটি শক্তিশালী ও সুপরিচিত রাজনৈতিক দল হিসেবে বেড়ে উঠে এই দলটি। তবে বিএনপির কাহিনি শুধুমাত্র একটি রাজনৈতিক দলের জন্মের গল্প নয়; এটি একটি আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ সংগ্রামের প্রতীক। যার মূলে রয়েছে দেশের স্বার্থ। ....
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর পরিবার সংকট ও সম্ভাবনা যেন একই সূত্রে গাঁথা, তার যৌক্তিক কারণ কি হতে পারে? স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল পরিচয়, প্রথম ব্রিগেড কমান্ডার জেড-ফোর্স, রণাঙ্গনে প্রথম ৫শ বর্গমাইল ভূখণ্ড স্বাধীন করাসহ বীর উত্তম উপাধিতে ভূষিত হওয়া এতকিছু অর্জন যার তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ....
বাংলাদেশের স্বাধীনতা-উত্তর রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন এক চরিত্র, যিনি তার কাজ ও নীতির মাধ্যমে নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন, অথচ নিজেকে প্রচারের জন্য উচ্চস্বরে দাবি করেননি। তার রাজনৈতিক জীবন ও রাষ্ট্রনায়কত্বের ধরন বিশ্লেষণ করলে যে বিষয়টি বিশেষভাবে চোখে পড়ে তা হলো, তিনি ‘কম কথায় বেশি কাজ’ নীতিতে বিশ্বাস করতেন। এই প্রবণতাকে আধুনিক রাজনৈতিক মনোবিজ্ঞানের ভাষায় বলা যায় ‘সিগন্যালিং থিওরি’। এই তত্ত্বের মূল ধারণা হলো, একটি ছোট কিন্তু অর্থবহ সংকেত বা বার্তা মানুষের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন সেই সংকেত বাস্তব কর্মের মাধ্যমে সমর্থিত হয়। ....
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে আগামী বছরই উত্তরণের পক্ষে আছে বর্তমান অন্তর্বর্তী সরকার। কয়েক সপ্তাহ ধরে ব্যবসায়ীরা এলডিসি উত্তরণ পিছিয়ে দেয়ার দাবি করছেন। কিন্তু সরকারের সিদ্ধান্ত হচ্ছে ২০২৬ সালের ২৪ নভেম্বর জাতিসংঘ নির্ধারিত সময়ে এলডিসি থেকে বের হবে বাংলাদেশ। এলডিসি উত্তরণ মসৃণ করতে একটি কমিটিও কাজ করছে। ....
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সব সময় আশাবাদী এবং সক্রিয় হওয়ার পরও এই সমস্যা নিরসনে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা যায়নি। রোহিঙ্গা সংকট বর্তমানে আট বছর পেরিয়ে নয় বছরে পদার্পণ করেছে। নানা ধরনের বাধার কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনেও এ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। ....
সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইর আগ্রাসনে আক্রান্ত দেশ-সমাজ। মূলধারার গণমাধ্যমকে নাস্তানাবুদ করে মারাত্মক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে উপরোক্ত প্রযুক্তিনির্ভর মাধ্যম দুটি। কিছু একটা বলে বা লিখে দিলেই হয়। কোনো কনটেন্ট দাঁড় করিয়ে দিতে পারলে তো কথাই নেই। সামনের নির্বাচন পর্যন্ত এর জের কোথায় গিয়ে ঠেকবে কে জানে। এরইমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনও তার উদ্বেগের কথা জানিয়েছেন। ....
খুব বেশি দিন আগের কথা নয়। স্মরণকালের মধ্যেই আমরা দেখেছি-ছোট ছোট চিংড়ি মোয়া, কাচকি, বারো মিশেলি ছোট মাছ ব্যবসায়ীরা ভাগা করে বিক্রি করছেন। নিম্নবিত্তদের সামর্থ্য অনুযায়ী দু-এক ভাগা বা তার চেয়েও বেশি ভাগা নিতে দেখেছি। বড় বড় সুস্বাদু মাছও, বিশেষ করে ইলিশ, বড় বড় পাঙাশ, রুই, কাতলা মাছ ইত্যাদি টুকরো করে ভাগা হিসেবে বিক্রি করারও প্রচলন ছিল; ধনী-গরিব সবাই যাতে কিনতে পারে, সেজন্য। ....
বাংলাদেশের বর্তমান বাস্তবতায় যে সংকটটি সবচেয়ে গভীর ও বিপজ্জনক রূপে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, তা হলো নৈতিক শিক্ষার অভাব। চারদিকে যত বিদ্যা, তত্ত্ব, তথ্য ও কথাবার্তার সমারোহ দেখা যায়, তার ভেতর অন্তঃসারশূন্যতাই প্রকট। চায়ের দোকানের টং-আলাপ থেকে শুরু কমর টেলিভিশনের টক-শো পর্যন্ত হাজারো কথিত ‘বুদ্ধিজীবী’ নানা বিশ্লেষণ ও পরামর্শে মাতিয়ে রাখলেও, তাদের নৈতিক দৃঢ়তা বা সমাজ-নির্মাণে কার্যকর ভূমিকা আজ প্রশ্নবিদ্ধ। ....
বাংলাদেশে বর্তমানে বহুল প্রচলিত একটি শব্দ তা হলো মব জাস্টিস। গত ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে শুরু হয় এই মব জাস্টিস নামক কার্যক্রমটি। এই কার্যক্রমটি প্রকৃতার্থে কতটা বিচারব্যবস্থার সাথে সম্পূরক বা সামঞ্জস্যপূর্ণ বা সভ্য সমাজে প্রচলিত হয়ে থাকে। এটা জানা দরকার। মবের ঘটনায় বাংলাদেশে বহু মানুষ প্রাণ হারিয়েছে। মব জাস্টিস শব্দটি পৃথিবীর কোনো দেশের সংবিধানেই নেই। কিন্তু তারপর বিশ্বের বহু দেশে এই কার্যক্রমটি চলে আসছে। ....
গেল ক’বছর আগে আমার এক বন্ধুর সঙ্গে ফরিদপুর গিয়েছিলাম। তিনি নদী গবেষণা কেন্দ্রের একজন সিনিয়র কর্মকর্তা। তার সঙ্গেই নদী গবেষণা কেন্দ্রে আরামদায়ক অতিথিশালায় রাত কাটালাম। শহর থেকে দূরে এই অতিথিশালার বারান্দায় দাঁড়ালাম প্রভাতী প্রকৃতির রূপদর্শনের লোভে। কিন্তু আমার দৃষ্টি থেমে গেল তাদেরই সৃজন করা শিশু আর মেহগনি বনে। ....
যদি কোনো যাত্রীকে বাংলাদেশের প্রধান ফটক বা আন্তর্জাতিক গেটওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী সেবার মান সম্পর্কে জিজ্ঞেস করা হয় তাহলে ৯৯% যাত্রীই বোধহয় নেতিবাচক উত্তর দিবেন। মূল আলোচনায় যাওয়ার আগে এর কারণ হিসেবে মোটা দাগে বলা যায়, পেশাদারিত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, পেশাগত দক্ষতা ও নৈতিকতা উন্নয়নে সঠিক প্রশিক্ষণের অভাব। ঘুষ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ ও বদলি বাণিজ্য। অসাধু কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি ও নৈতিক অবক্ষয় অন্যতম কারণ। ....
মানুষের প্রয়োজনে সুখ, স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশের জন্য উন্নয়ন, অবকাঠামো, রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, সড়ক-মহাসড়ক, বিদ্যুৎ, জ্বালানি, আলো-বাতাস, পানি, নানা রকম জীববৈচিত্র্য, গাছ-পালা, বৃক্ষরাজি, বন-পাহাড়, সাগর-মহাসাগরের গুরুত্ব অনস্বীকার্য। এসব কিছু মানুষের জন্য অপরিহার্য হলেও বাস্তবে অনেক সময় মানুষ ব্যক্তি স্বার্থে প্রকৃতির দান বন-বনানি, গাছ-পালা, পাহাড়, নদ-নদী, সাগর-মহাসাগর, জীববৈচিত্র্যকে ধ্বংস করছে, বিনাশ করছে। ....
একজন মা যখন তার সন্তানকে দেখেন, সেখানে থাকে নিখাদ ভালোবাসা, নির্ভেজাল মমতা, গভীর দায়বদ্ধতা এবং সীমাহীন ক্ষমা। সন্তানের প্রতিটি হাসি, কান্না, সাফল্য কিংবা ব্যর্থতা, সবকিছুতেই মায়ের চোখে দেখা যায় এক অনন্য আবেগের দীপ্তি। ঠিক এই জায়গা থেকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তিনি বাংলাদেশকে গড়তে চান মায়ের চোখে দেখা সন্তানের মতো করে। এই কথা শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি এক গভীর নৈতিক দর্শনের প্রতিফলন। ....
বাঙালি মধ্যবিত্তরা কেমন আছেন? এ প্রশ্নের উত্তর হয়তোবা সহজে মিলবে না। ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে মধ্যবিত্ত সমাজের কর্ম সাধনা, জ্ঞান ও ভাব সাধনার গৌরবে রচিত হয়েছে এই দেশের স্বর্ণালী ইতিহাস। সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি, সমাজ ও রাজনীতি সকল বিষয়ে জাতির সার্বিক মুক্তি আন্দোলনের কর্ণধার এ মধ্যবিত্ত সমাজ। ....
নির্বাচন নিয়ে নানান শঙ্কা প্রকাশ ও দোদুল্যমানতা আর গুজব পেরিয়ে অবশেষে নির্বাচনের নির্ধারিত সময় ঘোষণা করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তার ভাষণে বলেছেন, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচন কমিশনের তৎপরতা মিলিয়ে নির্বাচন নিয়ে আর সংশয়ের কিছু নেই। ....
বগুড়ায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রকল্পটি ঝুলে রয়েছে ১০টি বছর ধরে। এ বিষয়ে তথ্যানুসন্ধানে জানা যায়- ২০১৫ সালে তদানীন্তন সরকার উত্তরাঞ্চলে নানা ধরনের শিল্প স্থাপনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরো গতিশীল করতে বগুড়ায় বগুড়া অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত গ্রহণ করেন। ....