রাজনীতি
দিল্লিতে আ.লীগ ও দেশে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন
আওয়ামী লীগ দিল্লিতে বসে এবং জামায়াতে ইসলামী দেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। ....
প্রশ্ন ফাঁসের নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি জামায়াতের
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা স্থগিতে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। ....
নিরপেক্ষ বক্তা দিয়ে মাহফিল আয়োজনের আহ্বান প্রতিমন্ত্রীর
মসজিদকে দলীয় অফিস বানানোর চেষ্টা হয়েছিল বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, মসজিদ আল্লাহর ঘর। মসজিদকে আল্লাহর ঘরে ফিরিয়ে নিয়ে আসতে হবে। ইসলাম কোনো দলের বা ব্যক্তির নয়, ইসলাম আল্লাহর। ....
পরীক্ষার ৫ মিনিট আগে বাতিলের ঘোষণা, ক্ষোভ প্রকাশ হাসনাত আব্দুল্লাহর
প্রশ্ন ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা বাতিল হয়েছে আজ। এই বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, পরীক্ষার্থীদের সঙ্গে ‘নির্মম রসিকতা’ করা হয়েছে এর মাধ্যমে। ....
খালেদা জিয়া ও তারেক রহমানই জুলাইয়ের পটভূমি তৈরি করেছিলেন: রিজভী
দীর্ঘ ১৫-১৬ বছরের দীর্ঘ লড়াই-সংগ্রাম, ত্যাগ এবং আপসহীন নেতৃত্ব দিয়ে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মূল পটভূমি ও ক্ষেত্র তৈরি করেছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমন মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ....
রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বন্ধের হুমকিকে দেশবিরোধী ও মানবতাবিরোধী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনীতিবিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, রেমিট্যান্স দেশের কোটি পরিবারের জীবন-জীবিকার সঙ্গে জড়িত এবং জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। রাজনৈতিক উদ্দেশ্যে রেমিট্যান্স বন্ধের ষড়যন্ত্র দেশের মানুষকে ক্ষুধার্ত রাখার শামিল। ....
হাদির কবর নিয়ে কটাক্ষের আগে নিজেদের দায়িত্বের কথা ভাবুন: পাটওয়ারী
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘শহীদ ওসমান হাদির রাজনৈতিক লড়াই ও তার কবর নিয়ে বিএনপি ও শরিকদের একাংশের নোংরা রাজনীতি দুঃখজনক ও নিন্দনীয়। হত্যার বিচার নিশ্চিত না করে তার কবর নিয়ে কটাক্ষ করার আগে নিজেদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের কথা ভাবুন।’ ....
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, তবে শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরে আসতে পারবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী লীগের চূড়ান্ত নৈতিক পরাজয় ও রাজনৈতিক পতন ঘটেছে। ....
সনাতন ধর্মাবলম্বীদের কারণেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন: বরকত উল্লাহ বুলু
বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ভোটেই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু। ....
‘দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না’
দেশবিরোধী যেকোনো চক্রান্ত ও আগ্রাসী শক্তির কাছে জাতীয়তাবাদী শক্তি কখনো আত্মসমর্পণ করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। ....
সরকারকে ঝামেলায় ফেলার জন্য পতিত দোসররা কাজ করছে: রিজভী
একটি নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলার ও দেশকে অস্থির করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই পতিত দোসররা নাশকতামূলক কাজে জড়িত হচ্ছে। এ থেকে সবাইকে সাবধান থাকতে হবে। ....
তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির
আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ....
কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ খেলাফত মজলিসের নৈশভোজ
রাজধানীর শেরাটন ঢাকার গ্র্যান্ড বলরুমে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সম্মানে ‘এ ডিপ্লোম্যাটিক ইভনিং-২০২৬’ শীর্ষক নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। ....
আবারও ভয়ংকর সিন্ডিকেটের খপ্পরে বাংলাদেশ: নাহিদ
বাজারে আবারও সক্রিয় হয়ে উঠেছে অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট। মাল্টা, পোলাওয়ের চাল, ডিম ও এলপিজি সিলিন্ডারসহ প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে। সরকারের নজরদারির অভাব ও চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় সংসদীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ....
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলায় বিএনপির সম্পৃক্ততা নেই: রাশেদ খাঁন
কুষ্টিয়ার কুমারখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বহরে হামলা ও গাড়ি ভাঙচুরের অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। ....
দেশ মোটেই ভালো নেই, মানুষ বড় কষ্টে আছে: শফিকুর রহমান
দেশের পরিস্থিতি এবং মানুষের অবস্থা ভালো নেই বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘দেশ মোটেই ভালো নেই। মানুষ বড় কষ্টে আছে। শুধু খাওয়া-পরার দিক থেকেই নয়, ইজ্জত ও জীবনের নিরাপত্তার দিক থেকেও মানুষ কষ্টে রয়েছে। কে কখন কোথায় হারিয়ে যাবে কিংবা কাকে কখন অপমান করা হবে, এর ঠিকানা নেই।’ ....
মেজর (অব.) আখতারুজ্জামান জামায়াতের নেতা নন: এটিএম আজহারুল
গ্রেপ্তার হওয়া মেজর (অব.) আখতারুজ্জামানকে জামায়াতে ইসলামীর নেতা হিসেবে উপস্থাপন করাকে বিভ্রান্তিকর দাবি করে তিনি দলের কোনো নেতা নন, বরং কেবল একজন প্রাথমিক সদস্য বলে স্পষ্ট করেছেন দলটির নায়েবে আমির ও রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। ....
