‘ইখলাস’ ইবাদতকে প্রাণবন্ত করে
সৃষ্টির সেরা জীব মানুষকে আল্লাহ তায়ালা অত্যন্ত যত্ন করে তাঁর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই ইবাদতের মাধ্যমেই মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করে চিরস্থায়ী জান্নাত লাভ করবে। আল্লাহর সন্তুষ্টি ব্যতিরেকে শুধু ইবাদতের দ্বারাই কি এই সাফল্য অর্জন হবে? না, ইবাদতের মধ্যে থাকতে হবে ‘ইখলাস’ বা একনিষ্ঠতা। মুমিনের জীবনে ইখলাসের নির্দেশ দিয়ে আল্লাহ পাক বলেন, ‘হে রাসুল, আপনি বলুন, আমি একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর ইবাদত করতে আদিষ্ট হয়েছি’ (সুরা জুমার : ১১) ....
