রিজিক বা জীবিকার সংস্থান আল্লাহতায়ালার এক বিশেষ নেয়ামত। হালাল রিজিক শুধু জীবনের প্রয়োজন মেটায় না, বরং ইবাদত কবুলেরও গুরুত্বপূর্ণ শর্ত। আমাদের দেশের সাধারণ মানুষ হালাল রিজিকের জন্যই পরিশ্রম করে দিনরাত। কিন্তু অনেক সময় দেখা যায়, কোনো এক অজানা কারণে আয়-রোজগারে আগের মতো আর বরকত থাকে না— খুব কম সময়ে রিজিক যেন কমে যেতে শুরু করে।
আসলে রিজিক কমে যাওয়ার পেছনে কিছু কারণ রয়েছে- যেগুলোর ব্যাপারে কোরআন-হাদিসে সতর্ক করা হয়েছে। কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘তোমার রব যাকে ইচ্ছা রিজিক দেন প্রশস্তভাবে, আবার যাকে ইচ্ছা দেন সীমিত করে। কিন্তু অনেক মানুষই এটা বুঝে না।’ (সুরা সাবা : ৩৬)
চলুন জেনে নিই, কোন কোন কাজ আমাদের রিজিকে প্রভাবিত করে এবং কীভাবে সেগুলো থেকে বিরত থেকে আল্লাহর রহমত অর্জন করা যায়। ....