সাংবিধানিক সংকট সমাধান না হলে গণ-অভ্যুত্থানের আশঙ্কা: সারোয়ার তুষার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সতর্ক করে বলেছেন, বাংলাদেশের চলমান সাংবিধানিক সংকটের সমাধান না হলে ভবিষ্যতে গণ-অভ্যুত্থানের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তিনি জোর দিয়ে বলেন, সংবিধানের মৌলিক সংস্কার ছাড়া দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা সম্ভব নয়। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি এসব মন্তব্য করেন। ....
