Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবন্ধী শিক্ষার্থীদের অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করা সংগঠন ‘ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’ (পিডিএফ)-এর ২১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আজহারকে সভাপতি এবং দর্শন বিভাগের শিক্ষার্থী শাহীন আলমকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

গত রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাজী আরাফাত-উল-ইসলাম এবং ইয়ুথনেটের ম্যানেজার মো. মামুনুর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি জান্নাত আরা নওশিন ও লিটন আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আতিয়া ফেরদৌস, অর্থ সম্পাদক মাসুমা ইশরাত মুমু, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন তন্নী এবং দপ্তর সম্পাদক মো. শরিফুল ইসলাম শাকিল।

এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে রয়েছেন— কানিজ ফাতেমা বিথী (পলিসি অ্যান্ড অ্যাডভোকেসি), মো. আল ইমরান (ফান্ড রাইজিং), ইউনুস আহমেদ শুভ (লজিস্টিকস), মুনিরা আক্তার সুমা (ইভেন্ট ম্যানেজমেন্ট), জুবায়ের আহসান জিয়ন (অন্তর্ভুক্তিমূলক শিক্ষা), আবু বকর অনিক (মিডিয়া অ্যান্ড প্রেস), মো. কাউসার আলী (স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনা), এমরান ইমন (রিসার্চ অ্যান্ড পাবলিকেশন), সঞ্জিতা রাণী (অ্যাক্সেসিবিলিটি), সাবিহা খাতুন (নারী ক্ষমতায়ন), সোহাগ হোসেন (অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া), রাকা নাজনীন ঐশী (কমিউনিকেশন) এবং মাসুম বিল্লাহ (সাংস্কৃতিক সম্পাদক)।

প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পিডিএফ যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির শাখা প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই ক্যাম্পাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান ও অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

মানবকণ্ঠ/ডিআর