আওয়ামী লীগের শাসনামলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে এবং এ লক্ষ্যে সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য জানান তিনি।
চিফ প্রসিকিউটর বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা অন্যায়ের মধ্যে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে; একই সঙ্গে ৫ আগস্টের পর যাঁরা বিভিন্ন জায়গায় আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন বা পালাতে সহযোগিতা করেছেন, প্রচলিত দণ্ডবিধিতে তাঁদের বিচারের সুযোগ রয়েছে।
সব জুলাই আহত ও নিহতদের পরিবার এবং রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, সরকারের সিদ্ধান্তে সারা দেশে তদন্ত শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ইলিয়াস আলী ও সুমনের গুমের তদন্ত দ্রুত শেষ হবে বলেও জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই প্রধান প্রসিকিউটর।
ডিআর




