রাজধানীর নর্দা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৯ নভেম্বর) রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১০টা ২৭ মিনিটে তারা নর্দায় বাসে আগুন লাগার খবর পান।
খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
প্রাথমিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।





