শনিবার খোলা হচ্ছে কাপ্তাই লেকের ১৬টি জলকপাট
টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় লেকের পানি ব্যবস্থাপনায় জরুরি পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। হ্রদে পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে আগামী শনিবার (১৮ জুলাই) বেলা ১১টার পর যেকোনো সময় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। ....
