গৌরীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ছাত্রদল নেতার মৃত্যু
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে মনোনয়নবঞ্চিত প্রার্থীর নারী সমাবেশের মঞ্চ, বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্ততপক্ষে ৫০ জন আহত ও একজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) শহরে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। ....
