একদিকে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের ছড়িয়ে পড়ার আশঙ্কা, অন্যদিকে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই দুটি পরিস্থিতি জনস্বাস্থ্যে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে, বর্ষা ও গ্রীষ্মকালে প্রতিবছরই বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ দেখা যায়, যা এডিস ইজিপ্টি নামক মশার কামড়ে মানুষের দেহে সংক্রমিত হয়। এই ভাইরাসজনিত রোগটি প্রতিবছর অসংখ্য মানুষের জীবনকে হুমকির মুখে ফেলে দেয়। তাই ডেঙ্গুর ভয়াবহতা, স্বাস্থ্যঝুঁকি এবং এর প্রতিরোধের উপায় সম্পর্কে ব্যাপক সচেতনতা গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ....