ত্বকের যত্নে ঘরোয়া উপায়ের জনপ্রিয়তা নতুন কিছু নয়। রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপাদান দিয়েই অনেকেই ত্বক পরিষ্কার, উজ্জ্বল কিংবা ব্রণমুক্ত রাখার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব ভিডিও কিংবা বিভিন্ন ওয়েবসাইটে এমন অসংখ্য ‘বিউটি টিপস’ ছড়িয়ে আছে। তবে সমস্যা হলো, সব পরামর্শ যে সত্যিই ত্বকের জন্য উপকারী, তা নয়। বরং কিছু উপাদান আছে, যেগুলো ব্যবহার করলে সাময়িকভাবে উপকার মিলছে বলে মনে হলেও দীর্ঘমেয়াদে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হওয়া, সংক্রমণ, জ্বালাপোড়া, এমনকি ত্বকের প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই ত্বকের যত্নে সচেতন হওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, কিছু বহুল প্রচলিত ঘরোয়া উপাদান মুখে ব্যবহার করা একেবারেই উচিত নয়। জেনে নিন এমনই ৬টি জিনিস সম্পর্কে, যেগুলো দিয়ে কখনোই মুখ পরিষ্কার করা উচিত নয়। ....