শিক্ষার্থীদের আত্মহত্যা এবং সামাজিক দায়বদ্ধতা
অতি মূল্যবান একটি জীবন স্বেচ্ছায় সমাপ্তি টানার ঘটনা বৃদ্ধি আমাদের উদ্বিগ্ন করছে। দেশে আত্মহত্যা জনিত ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে এক তথ্যে জানা গেছে, পারিবারিক সমস্যা, হতাশা, সম্পর্ক নিয়ে জটিলতা, আর্থিক সমস্যাসহ বেশ কয়েকটি কারণে শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আঁচল ফাউন্ডেশনের সারা দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩১০ জন শিক্ষার্থী ২০২৪ সালে আত্মহত্যা করেছেন। সমীক্ষা বলছে, এদের মধ্যে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছেন মেয়ে শিক্ষার্থীরা, এ হার ৬১ শতাংশ। ....
