ফুল যে জায়গায় যে অবস্থায় ফুটুক তার সৌকুমার্য সমানভাবে সর্বজনেই সমাদৃত। আর সকল শিশুই নিষ্পাপ ও ফুলের মতো সুন্দর এবং পবিত্র। শিশু শব্দের আগে \'পথ\' শব্দটি যুক্ত করে এক বিশেষ শ্রেণির শিশুদের আলাদা করে দিয়েছে। পথশিশু শব্দটি সেসব শিশুদের প্রকাশ করে, যাদের কাছে রাস্তাই বিস্তৃত অর্থে বস্তি আর বিভিন্ন রাস্তার পাশে ছোট ছোট পতিত জমিই তাদের আসল ঠিকানা। তাদের স্বাভাবিক বাসস্থান পথ আর জীবিকা নির্বাহের একমাত্র উৎস ভিক্ষাবৃত্তি। তারা সরকার বা কোনো সংগঠন অথবা দায়িত্বশীল কোনো প্রাপ্তবয়¯ড় কর্তৃক সুরক্ষিত, পথ নির্দেশনা প্রাপ্ত ও পরিচালিত নয়। বর্তমান সমাজে এই পথশিশুরা নানাভাবে বঞ্চিত। না আছে তাদের বাসস্থান না পায় তারা মৌলিক চাহিদার কোনো একটি। শিক্ষা, চিকিৎসা থেকে বঞ্চিত হয়। তাদের কোনো শিক্ষা ব্যবস্থা নেই। সমাজে তারা দুঃখ-কষ্ট অবহেলায় বড় হচ্ছে। ....