অভ্যুত্থান পরবর্তী যেমন বাংলাদেশের প্রত্যাশা
শিক্ষার্থীদের দাবি ও আন্দোলনের মুখে ২০১৮ সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করেছিল সরকার। এ বছর জুনে সেই সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপরই শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পরবর্তীতে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে এই আন্দোলন। সম্পূর্ণ শান্তিপূর্ণ এই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। ....
