শিক্ষকদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে
একটা জাপানি প্রবাদ আছে ‘অধ্যবসায়ের সাথে হাজার দিন অধ্যয়ন করার চেয়ে একজন মহান শিক্ষকের সান্নিধ্যে একদিন থাকা আরও উত্তম।’ কারণ একজন মহান শিক্ষক ছাত্রদের ব্যক্তিত্বকে শাণিত করে এবং অভীষ্ট লক্ষ্যে পৌঁছার স্পৃহাকে জাগ্রত করে দেন। একজন প্রকৃত শিক্ষক তার শিষ্যের জীবনতরীর অরিত্র হিসেবে কাজ করেন। ....
