‘মব জাস্টিস’ বন্ধ হোক
প্রতিটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রেরই নিজস্ব আইন রয়েছে। সে অনুযায়ী সব বিচার প্রক্রিয়া সম্পাদিত হয়। আর এটার ব্যত্যয় ঘটলে বিচারকার্য বিঘ্নিত হয়, সৃষ্টি হয় অপ্রত্যাশিত বিশৃঙ্খলা বা মব জাস্টিস। ‘২৪ এর জুলাই’ গণঅভ্যুত্থানে পতন হয়, দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের স্বৈরতান্ত্রিক কর্তৃত্ববাদী আচরণ, দুর্নীতি আর অবর্ণনীয় দমন-পীড়নে অতিষ্ঠ হয়ে উঠে দেশের মানুষ। যার চূড়ান্ত বিস্ফোরণ ঘটে ৫ আগস্ট। পতন ঘটে দেড় দশকের দুঃশাসনের। জনরোষ থেকে বাঁচতে শেখ হাসিনা পালিয়ে যান প্রতিবেশী দেশ ভারতে। ....
