সোশ্যাল মিডিয়ার গুজব রোখা কি অসাধ্য
সোশ্যাল মিডিয়ার অপব্যবহার এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআইর আগ্রাসনে আক্রান্ত দেশ-সমাজ। মূলধারার গণমাধ্যমকে নাস্তানাবুদ করে মারাত্মক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে উপরোক্ত প্রযুক্তিনির্ভর মাধ্যম দুটি। কিছু একটা বলে বা লিখে দিলেই হয়। কোনো কনটেন্ট দাঁড় করিয়ে দিতে পারলে তো কথাই নেই। সামনের নির্বাচন পর্যন্ত এর জের কোথায় গিয়ে ঠেকবে কে জানে। এরইমধ্যে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনও তার উদ্বেগের কথা জানিয়েছেন। ....
