সংসদ নির্বাচনে ফিরিয়ে আসুক গণতান্ত্রিক ধারা
নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থার মূলভিত্তি। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন শুধু একটি সরকারের বৈধতা নিশ্চিত করে না, বরং নাগরিকদের অধিকার চর্চার অন্যতম প্রধান মাধ্যম হিসেবেও কাজ করে। দুঃখজনক হলেও সত্য- আমাদের দেশে নির্বাচন নিয়ে নানা সময়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা, এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অনুপস্থিতি নিয়ে। এমন তামাশায় কেবল গণতান্ত্রিক প্রক্রিয়া দুর্বল হয় না, রাষ্ট্রীয় স্থিতিশীলতাও হুমকির মুখে পড়ে। ....
