গণ-অভ্যুত্থানের নায়করা শহীদ, বেঁচে থাকারা সুবিধা নিচ্ছেন: আশরাফ কায়সার
রাজনীতি বিশ্লেষক আশরাফ কায়সার বলেছেন, জুলাই-আগস্টের নায়করা শহীদ, তারা মারা গেছেন। শুনতে খুব খারাপ শোনাবে, কিন্তু জীবিতরা সত্য-মিথ্যা, উদ্দেশ্যপূর্ণ সত্য, উদ্দেশ্যপূর্ণ মিথ্যা দিয়ে গল্প সাজিয়ে তাদের পদ-পদবি, রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের চেষ্টা করছেন। এর থেকে তারা যত দ্রুত বিরত হবেন, তত দ্রুত নিহতদের প্রতি সম্মান জানানো হবে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ....
