সড়কে নেই শৃঙ্খলা: লাগাম টানা জরুরি
‘নিয়ম-অনিয়মের’ গল্প আজকাল মরীচিকার মতো মনে হয়। অনিয়ম নিয়মে, নিয়ম অনিয়মে পরিণত হচ্ছে। মহাসড়কে বিশৃঙ্খলা যেন নিয়মে পরিণত হয়েছে। ....
লোড হচ্ছে...
‘নিয়ম-অনিয়মের’ গল্প আজকাল মরীচিকার মতো মনে হয়। অনিয়ম নিয়মে, নিয়ম অনিয়মে পরিণত হচ্ছে। মহাসড়কে বিশৃঙ্খলা যেন নিয়মে পরিণত হয়েছে। ....
বৃক্ষ মানুষের পরম বন্ধু। বৃক্ষ ছায়া দেয়, ফুল-ফল দেয়, ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরির উপকরণ দেয়। শুধু তাই নয়; মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য যে অক্সিজেন সে অক্সিজেনের যোগান দেয় বৃক্ষ। ফলে বৃক্ষের সঙ্গে মানবজীবনের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এই নিবিড় ও নিরাপদ সম্পর্ক থাকা সত্ত্বেও কিছু বৃক্ষ মানুষ, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। দীর্ঘদিন যাবত গবেষকগণ বলে আসছিলেন যে, বাংলাদেশে ব্যাপকভাবে রোপণ করা ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকর। ....
অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা বাড়ছে। জ্যৈষ্ঠের শুরুতে দু-তিন দিন ধরে ঢাকায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানেও কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। গত বছর বন্যার কথা স্মরণ করে আতঙ্কিত প্রহর পার করছে। ওই বছরের বন্যা পরিস্থিতির ভয়াবহতার কারণে দুর্গম এলাকায় আটকে পড়েছিল অজস মানুষ। ....
বাংলাদেশের সংবিধান আইনের শাসন প্রতিষ্ঠার ওপর অঙ্গীকারবদ্ধ। বিচারালয়, বিশেষ করে আদালত প্রাঙ্গণ, সেই আইনের শাসনের এক জীবন্ত প্রতীক। এখানে প্রতিটি কার্যক্রমের কেন্দ্রে থাকে ন্যায়বিচার, মানবাধিকার এবং রাষ্ট্রের সার্বভৌম মর্যাদা। কিন্তু সাম্প্রতিক ঘটনাপ্রবাহ আমাদের সামনে একটি অশনিসংকেত নিয়ে এসেছে। ....
আমি এ লেখনীর মাধ্যমে সরকার প্রধান, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দৃষ্টি আকর্ষণ করে অত্যন্ত বিনয়ের সাথে জানাতে চাই যে রক্ষক আজ ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে চোরাকারবারিদের সঙ্গে যোগসাজশে দেশের বনাঞ্চল উজাড় করছে। এভাবে উজাড় হতে থাকলে বন্য পশুপাখি, হরিণ আর বাঘ ও সুন্দর সুন্দর পাখির সুমধুর কণ্ঠে গান আর শুনা যাবে না। পরিবেশ বিনষ্ট হচ্ছে আরও হবে- প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে মারাত্মক বিপর্যয় দেখা দিবে। ....
কথায় কথায় আন্দোলন- অনেকটা রাজধানী ঢাকা রীতিমতো দাবির শহরে পরিণত হয়েছে। ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নানা দাবি নিয়ে ঢাকার রাস্তায় রাস্তায় নেমে যায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যাদের কারণে যানজটের এ শহরে ভোগান্তির মাত্রা আরও তীব্র হয়। প্রায় প্রতিদিনই মিছিল, সমাবেশ, অবরোধ, ঘেরাও ও আল্টিমেটাম দেয়ার মতো কর্মসূচি দেয়া হচ্ছে। ....
বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সঙ্গে সমান্তরালে একটি অদৃশ্য স্রোত প্রবাহিত হচ্ছে, সেটি হলো দুর্নীতি। এই দুর্নীতি কেবল আর্থিক নয়, এটি নৈতিক, প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক। বহুবছর ধরে আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার ভেতরে, বাইরে ও মাঝখানে এক ধরনের দুর্নীতির অর্থনীতি গড়ে উঠেছে, যা এতটাই সুশৃঙ্খল যে সেটিকে ‘দুর্নীতির রাজনৈতিক অর্থনীতি’ বলা চলে। ....
একটি কথা প্রচলিত আছে যে অধিকার কেউ কাউকে দিতে চায় না, অধিকার আদায় করে নিতে হয়। রাষ্ট্রের প্রেক্ষাপটে এটি আরও জটিল আকার ধারণ করে। বিভিন্ন ধরনের বঞ্চনা রাষ্ট্রে থাকে। বঞ্চিত গোষ্ঠী বা ব্যক্তি তাদের অধিকার আদায়ে দুই ধরনের প্রচেষ্টা চালিয়ে থাকেন। একটি আইনগত প্রক্রিয়া যেটা আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়। ....
বিনিয়োগের অনুকূল পরিবেশ না থাকলে অনেকেই বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নেন, আর বিনিয়োগ না থাকলে ব্যবসা-বাণিজ্য মুখ থুবড়ে পড়বে- এটাই স্বাভাবিক। তবে বাংলাদেশের জন্য বিনিয়োগ বিষয়ে সুখবর পাওয়া যাচ্ছে- দেশে বিভিন্ন সম্ভাবনাময় খাতে বড় বিনিয়োগ করবে বিদেশিরা। বাংলাদেশ প্রায় ১৮ কোটি মানুষের একটি দেশ। স্বল্প আয়ের দেশ থেকে মধ্য আয়ের কাতারে উন্নীত হওয়া এ বদ্বীপ বিদেশি বিনিয়োগকারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে নানা কারণে। ....
অদ্ভুত একটা সময় পার করছি আমরা। চারদিকে কেবল সমস্যা আর সমস্যা। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। খুন, ডাকাতি, চুরি, ছিনতাই বেড়ে গেছে। পুলিশ এখনও নিষ্ক্রিয়। ফলে জানমালের নিরাপত্তা নেই। মানুষ সন্ধ্যার পর ঘরের বাইরে যেতে ভয় পাচ্ছে। একই সঙ্গে চলছে মব সংস্কৃতি। তুচ্ছ ঘটনা ও নানা ধরনের ট্যাগজুড়ে দিয়ে পিটিয়ে মানুষ হত্যা চলছে অবলীলায়। মানুষের সম্পদ বিনষ্ট করা হচ্ছে। সরকার কেবল বিবৃতি দিয়ে দায় সারছে। তাদের যেন আর কোনো দায়িত্ব নেই। ....
এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দরিদ্র দেশগুলোর শ্রমজীবী জনসাধারণের কাছে যুক্তরাষ্ট্র যেন এক অধরা স্বপ্ন। এসব মানুষের বড় অংশ যুক্তরাষ্ট্রে গিয়ে রোজগার করার স্বাদ আকাশের চাঁদের মতো অধরা থেকে যায়। যুক্তরাষ্ট্রের বিপুল সম্পদ অসীম ক্ষমতার গল্প এসব দেশের মানুষের মুখে মুখে। কিন্তু সদ্য প্রকাশিত পরিসংখ্যান বলছে, ‘স্বর্গে’ সুখী নয় খেটে খাওয়া মানুষরা। ....
বাংলাদেশসহ সমগ্র বিশ্বে কৃষিক্ষেত্র দীর্ঘদিন ধরে মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনের মূল ভিত্তি হিসেবে কাজ করে আসছে। কৃষির মাধ্যমে আমরা খাদ্য নিরাপত্তা, রাষ্ট্রীয় সেবা ও অর্থনৈতিক উন্নয়নের দিক এগিয়ে নিয়ে যাই। তবে, আজকের দিনেও কৃষিক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বাঁক ও সংকট দেখা দেয়। তখন প্রশ্ন ওঠে- “কৃষি কাজে সংস্কার নাকি কৃষকদের সংস্কার?” ....
ভেজাল ওষুধে বাজার সয়লাব হয়ে যাওয়ার বিষয়টি বহুল আলোচিত। ঔষধ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ভেজাল ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। তারপরও এসব কাজে জড়িত অপরাধীদের নির্মূল করা যাচ্ছে না কেন- এমন প্রশ্ন জনমনে। ওষুধ সেবনে যদি জীবন রক্ষার পরিবর্তে মানুষের অপূরণীয় ক্ষতি হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? মানুষের অসুখ-বিসুখ থেকে ভালো হওয়ার ওষুধগুলোতেও যদি ভেজাল থাকে তাহলে মানুষ যাবে কোথায়? গ্রামগঞ্জে ক্রেতার হাতে ছড়িয়ে পড়ছে এসব প্রাণঘাতী নকল ওষুধ। ....
বাংলাদেশের সম্ভাবনা সীমাহীন। অর্থনৈতিক প্রবৃদ্ধি, তরুণ জনসংখ্যা এবং প্রযুক্তিনির্ভর সমাজ গঠনের স্বপ্ন, সব কিছুই যেন এক নতুন দিগন্তের দিকে ইঙ্গিত করে। অথচ এই স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি নীরব ও মারাত্মক সংকট, ব্রেইন ড্রেইন বা মেধা পাচার। ....
আমাদের দেশে হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় ধর্মনিরপেক্ষ ও সার্বজনীন লোক-উৎসব হলো বাংলা বর্ষবরণ। এ দেশে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের রয়েছে আলাদা আলাদা সামাজিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠান। একই পাড়া-মহল্লা বা এলাকায় বসবাস করেও এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করেন না। ....
বাংলাদেশের বাঙালি নববর্ষ বা পহেলা বৈশাখ এবং হিন্দু নববর্ষ প্রত্যেকটির আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই বিষয়ে আলোচনা করতে গেলে শকাব্দ, বঙ্গাব্দ এবং বাংলা নববর্ষ বিষয়ে দৃষ্টি দিতে হবে। ....
বর্তমানে বিভিন্ন কারণে সামাজিক অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে ‘কিশোর গ্যাং’ আতঙ্কের নাম। সংবাদপত্রের পাতা খুললেই কিশোর গ্যাংয়ের হাতে খুন-জখমের ঘটনা খবরের শিরোনাম হিসাবে দেখতে পাওয়া যায়। দীর্ঘদিন ধরে রাজধানীসহ সারা দেশে কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি পেলেও এদের বিরুদ্ধে কার্যত তেমন কোনো শক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে এদের তৎপরতা এখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। ....