ভাটিবাংলার সেলিব্রিটি কমেডিয়ান ফারুক
একসময় সংসারের চাহিদা পূরণ করতে গ্রামে গ্রামে গিয়ে ধান কিনে সাইকেল দিয়ে বাজারে এনে বিক্রি করতো ফারুক মিয়া। এতে যা লাভ হতো তা দিয়ে কোন রকম সংসার চলতো তার। ....
লোড হচ্ছে...
একসময় সংসারের চাহিদা পূরণ করতে গ্রামে গ্রামে গিয়ে ধান কিনে সাইকেল দিয়ে বাজারে এনে বিক্রি করতো ফারুক মিয়া। এতে যা লাভ হতো তা দিয়ে কোন রকম সংসার চলতো তার। ....
কখনো পায়ে হেঁটে, কখনো অন্যদের সহযোগিতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা পৌঁছে দিচ্ছেন সিরাজগঞ্জের রায়গঞ্জের শিক্ষার্থী ফয়সাল বিশ্বাস। গাছের চারা বিতরণ ও রোপণ যেন তার নেশায় পরিণত হয়েছে। ....
ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামের বাচ্চু মিয়ার কন্যা মেহনাজ পারভিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব মিসিসিপি থেকে সমাজবিজ্ঞান বিষয়ে মাস্টার্স করার জন্য ফুল ফান্ডেড স্কলারশিপ অর্জন করেছেন। এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয় বরং এলাকার এবং দেশের সকল শিক্ষার্থীর জন্য এক অনন্য অনুপ্রেরণা। ....
অদম্য ইচ্ছাশক্তি আর সৃজনশীল চিন্তার মাধ্যমে মাছের আঁইশকে রূপ দিয়েছেন সম্ভাবনার খাতে। এক সময় ভাংগারীর দোকানে মজুরীর কাজ থেকে শুরু করে কুচিয়া মাছের ব্যবসায় যুক্ত ছিলেন। বর্তমানে তিনি মাছের আঁইশ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ ও বিপণনের মাধ্যমে গড়েছেন আয়বর্ধক এক কর্মযজ্ঞ। ....
বর্ষার এই মৌসুমে শাপলার যেমন হাট বসছে, তেমনি বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি হচ্ছে শহর সহ জেলার প্রত্যন্ত অঞ্চলে। বাঙ্গালীর জাতীয় ফুল শাপলা সেই শাপলা এখন বেশ জনপ্রিয় শবজী তরকারি। শাপলা বিক্রি করে জীবিকা নির্বাহ করছে মুন্সীগঞ্জের সিরাজদীখান লৌহজং ও শ্রীনগর উপজেলার বিভিন্ন এলাকার কয়েক শতাধিক পরিবার। ....
বিদ্যালয়ের আঙিনায় এক অদ্ভুত আবহ—কারও চোখে জল, কারও মুখে স্মিত হাসি। আর সবার মাঝে দাঁড়িয়ে দুজন মানুষ, যাঁদের পেছনে জড়িয়ে আছে শত স্মৃতি, স্নেহ, শিক্ষা ও শ্রদ্ধার অজস্র অধ্যায়। বৃহস্পতিবারের সকালটা ছিল এমনই আবেগঘন। এদিন ঘোড়ার গাড়িতে চড়ে জীবনের কর্মপর্ব শেষ করে স্মৃতির সরণিতে যাত্রা করলেন কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক আজিবর রহমান এবং অফিস সহায়ক মশিয়ার রহমান। ....
বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে বর্ষাকাল এক অপার সৌন্দর্য ও জীবন্ত অনুভূতির নাম। আষাঢ়-শ্রাবণের অবিরাম বর্ষণে যখন গ্রামের মাঠ-ঘাট, বিল-জলাশয় ভরে ওঠে, তখন বাংলার চাষের জমিগুলো পরিণত হয় মাছ ধরার এক প্রাণবন্ত মঞ্চে। বিশেষ করে আমন ধানের ক্ষেত ও নিচু জমিগুলোতে জমে থাকা নতুন পানিতে জন্ম নেয় রুই, কাতলা, শিং, মাগুর, পুঁটি, ট্যাংরা, কই, বাইম, গুচি সহ নানা প্রজাতির দেশি মাছ। আর এই মাছ শিকার গ্রামবাংলার এক ঐতিহ্যবাহী সংস্কৃতি। ....
পূর্ব ক্যারিবীয় অঞ্চলের কয়েকটি দেশ এখন শুধু মনোমুগ্ধকর সৈকত আর নির্ঝঞ্ঝাট জীবনযাপনের নিশ্চয়তা দিয়ে সেসব দেশে বাড়ি বা সম্পদ কেনার জন্য ক্রেতাদের আকৃষ্ট করছে না; বরং ওই সব দেশে বাড়ি কিনলে বা বিনিয়োগ করলেই আপনি পেয়ে যাবেন পাসপোর্টও। ....
আজ ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের প্রাকৃতিক প্রহরী এক সময় চোরা শিকারিদের অপতৎপরতায় বাঘের সংখ্যা কমে গেল ২০১৫ সালে থেকে বাঘের সংখ্যা বাড়তে শুরু করেছে। পর্যটকদের আকর্ষণীয় এ রয়েল বেঙ্গল টাইগার এক সময় সারা বছরেও কারো চোখে না পড়লেও এখন মাঝে মধ্যে চোখে পড়ছে পর্যটকও বনরক্ষীদের। সর্বশেষ জরিপে সুন্দরবনের বাঘ রয়েছে ১২৫টি। তার মধ্যে ৫৯ শতাংশ বাঘ রয়েছে বাগেরহাট জেলার সুন্দরবনে। মা বাঘের সাথে ২১টি বাচ্চা থাকলেও তা গণনার অন্তর্ভুক্ত করা হয়নি। বনরক্ষীদের কঠোর নজরদাড়ির কারনে বাঘ শিকারিরা বনে ডুকে বাঘ শিকার করতে পারে না। যে কারনে বাঘের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় পর্যটক ও বনরক্ষীদের চোখে পড়ছে বলে বন বিভাগ দাবি করছে। সুন্দরবনের বনদস্যু ও ডাকাতের কারণে তুলনামূলকভাবে বাঘ বাড়ছে না বলে ডিএফও জানিয়েছে।বাঘ সুরক্ষায় সুন্দরবনের একটি প্রকল্প চালু রয়েছে যা শেষ হবে আগামী ২০২৬ সালে। ....
গাজীপুর মহানগরীর পূবাইল বাজার এলাকায় বর্ষা এলেই প্রাণ ফিরে আসে বেলাই বিলের পাড়ে। প্রতিদিন বিকেলে বসে এক ঐতিহ্যবাহী মাছের মেলা, যা স্থানীয়দের কাছে পরিচিত \'বেলাই বিলের দেশীয় মাছের মৌসুমি হাট\' নামে। মাত্র তিন ঘণ্টার জন্য বসা এই খণ্ডকালীন বাজারটি বর্ষার সময় স্থানীয় অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করে। বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ শুক্র ও শনিবার, ক্রেতাদের উপচে পড়া ভিড়ে মুখরিত থাকে এই মাছের হাট। ....
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কোকতাড়া চম্পাতলী ব্রীজের পশ্চিম পার্শ্বে ছোট যমুনা নদীর ওপারে পরিত্যক্ত ৫০ বিঘা বালুর চড়ে গ্যালাক্সি ড্রাগন ফলের বাগান করে দুই ভাই শিপলু ও তুষার লাভবান হয়েছেন। চাকরি নামের সোনার হরিণের পিছনে না ছুঁটে নিজেরা হয়েছেন সফল উদ্যোগক্তা। তাদের ড্রাগন বাগানে হয়েছেন এখন অনেকের কর্মসংস্থানের জায়গা। ....
৪০ বছর ধরে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফ বাঁধাইয়ের কাজ করছেন ষাটোর্ধ্ব মো.শাহে আলম। গত ৪০বছর ধরে পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে কোরআন শরীফ বাঁধাই করলেও বর্তমানে বয়সের ভারে কোথাও যেতে না পেরে ঘরে বসেই বাঁধাই কাজ করছেন শাহে আলম। আর এতে যেই রোজগার হয় তা দিয়েই কোন রকম সংসার চলে তার। ....
ভোলায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করেছে তাঁরই এক প্রতিবেশী ও তার সহযোগী। নারায়ণগঞ্জে এক কিশোরী স্কুল থেকে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তদের হুমকির মুখে এলাকা ছেড়ে গেছে তার পরিবার। ....
প্রকৃতির এক অপার সম্ভাবনাময় লীলাভূমি হাওর। ঋতুচক্রের আবর্তনে হাওরের প্রতিটি রূপই যেন মুগ্ধ করে মানুষকে। বৈশাখে সোনালী ফসলের হাতছানি, সবুজ ধানক্ষেতের ঢেউ, আর গোয়াল ভরা গবাদিপশু ও হাঁসের খামারে হাওরাঞ্চলের মানুষের জীবন ভরে ওঠে কর্মচাঞ্চল্যে। গ্রীষ্মে পানি শুকিয়ে গেলে ছোট-বড় বিল আর পাখির কলকাকলিতে মুখরিত হয় চারপাশ, আর শীতকালে দূর-দূরান্ত থেকে আসা পরিযায়ী পাখিরা হাওরের বুকে তৈরি করে এক প্রাণবন্ত অভয়াশ্রম। বর্ষায় হাওরের অথৈ জলের মাঝে ছোট ছোট দ্বীপের মতো গ্রামগুলো ভেসে থাকে, বিকেলের মায়াবী সূর্যাস্ত কিংবা সন্ধ্যার স্নিগ্ধ নীল আভা সবকিছু যেন সৃষ্টিকর্তার অকৃপণ হাতের ছোঁয়ায় সাজানো। ....
রাঙ্গামাটি ফিসারী সংযোগ বাঁধের দুই পাশে সবুজ পাহাড় ঘেরা কাপ্তাই হ্রদ। এই সংযোগ সড়কের বাঁধটি ভাঙনের কবলে পড়ে বাঁধ রক্ষায় ব্যবস্থা গ্রহণ করে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগ। বর্তমানে সড়কের উদ্যোগে কাপ্তাই হ্রদ ঘেঁষে বাঁধের একপাশে আরসিসি রিটেনিং ওয়াল নির্মাণ করা হয়েছে। ভরাট করা হয়েছে মাটিও, সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই মাটিতে রোপন করা হয়ে নানান জাতের ফুলের গাছ। ইতোমধ্যে এই পার্কটির নাম রাখা হয়েছে আরএইচডি লেক ভিউ গার্ডেন। যা পর্যটকদের ইতোমধ্যে আকর্ষণ করা শুরু করেছে। খুলবে পর্যটনে সম্ভাবনার নতুন দ্বারও। তবে এখানো সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। ....
চীনের বেইহাং বিশ্ববিদ্যালয়ের সেরা গ্রাজুয়েট অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশী শিক্ষার্থী নওগাঁর রাণীনগরের সন্তান মো. তারিকুল ইসলাম (তাজ)।এ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকোত্তর শ্রেণীতে অসামান্য অবদানের জন্য এই সন্মাননা অর্জন করেন তিনি। ....
গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় ঐতিহাসিক এক নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে প্রায় ধ্বংসপ্রায় ভাওয়াল রাজ কাচারি বাড়ি। ১৯১০ সালে নির্মিত এই প্রাচীন ভবনটি এক সময় ছিল ভাওয়াল রাজবংশের প্রশাসনিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। আজ তা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অযত্ন-অবহেলায়। ....
১২ একর জমিতে বিষ মুক্ত মিশ্র ফসল চাষ ও খামার করে সফলতা পেয়েছেন রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়নের ১০০ নং মৌজা হেডম্যান অরুন তালুকদার সহধর্মিণী লাকি তনচংগ্যা। ....
নীলফামারীর সৈয়দপুর বিহারী অধ্যুষিত জনপদ হওয়ায় প্রতি বছর অত্যন্ত জাঁকজমকভাবে এখানে পালিত হয়ে থাকে পবিত্র আশুরার সকল আনুষ্ঠানিকতা। পবিত্র আশুরার দিনটি মুসলিম উম্মাহর কাছে শোক ও ত্যাগের দিন হিসাবে পরিচিত হলেও সৈয়দপুরে আশুরা পালনে শিয়া ও সুন্নী সম্প্রদায়ের একটি অংশ আলাদা আলাদাভাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে তাদের তরিকানুযায়ী পালন করে থাকেন পবিত্র আশুরা। তাই মহররম মাসে এক অন্যরকম শহরে রুপান্ত্রিত হয় গোটা সৈয়দপুর। ....
গাজীপুর মহানগরের পূবাইল অঞ্চলে অবস্থিত প্রাকৃতিক জলাভূমি বেলাই বিল বর্ষা মৌসুমে এক আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। বর্ষার পানির সাথে সাথে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠা এই বিল প্রতিদিনই শত শত ভ্রমণপিপাসু মানুষের পদচারণায় মুখরিত। ....