যশোর-রাজগঞ্জ সড়কে কদবেল সাম্রাজ্য; দিনে অর্ধ লাখ টাকার লেনদেন
যশোর সদর উপজেলার বাগেরহাট বাজার। এই বাজারের উপর দিয়েই চলে গেছে ব্যস্ত যশোর থেকে রাজগঞ্জ সড়ক। নিত্যদিনের পরিবহন আর মানুষের কোলাহল ছাপিয়ে এই সড়কের বামদিকে রাস্তার পাশেই ছোট্ট একটি দোকানের সামনে ভিড় করছে উৎসুক জনতা। বাজারের পরিচিত গন্ডি ছাড়িয়ে এই স্থানটি এখন এক অভিনব দৃশ্যের জন্ম দিয়েছে। কারণ, এখানে এক ফল বিক্রেতা তাঁর পুরো দোকানটি সাজিয়ে রেখেছেন শুধু কদবেল দিয়ে। ....
