চীনা চেং নাং ও সিরাজগঞ্জের অন্তরার ভালোবাসার হৃদয়ছোঁয়া গল্প
ভালোবাসা যে ভাষা, দেশ, ধর্ম বা বর্ণের সীমানায় বাঁধা পড়ে না—তা আবারও প্রমাণ করলেন চীনের হুনান শহরের যুবক চেং নাং ও বাংলাদেশের সিরাজগঞ্জের কাজীপুরের বিয়ারা গ্রামের মেয়ে অন্তরা খাতুন। ....
লোড হচ্ছে...
ভালোবাসা যে ভাষা, দেশ, ধর্ম বা বর্ণের সীমানায় বাঁধা পড়ে না—তা আবারও প্রমাণ করলেন চীনের হুনান শহরের যুবক চেং নাং ও বাংলাদেশের সিরাজগঞ্জের কাজীপুরের বিয়ারা গ্রামের মেয়ে অন্তরা খাতুন। ....
বাংলার আকাশে এখন ঋতুর পালাবদলের মৃদু ছোঁয়া। আশ্বিন পেরিয়ে এখন কার্তিকের মাঝামাঝি ক্যালেন্ডারে আজ কার্তিক ১১, ১৪৩২ বঙ্গাব্দ। গ্রীষ্মের উত্তাপ আর বর্ষার স্যাঁতস্যাঁতে ভাব মুছে গিয়ে প্রকৃতি এখন গাইছে হেমন্তের আগমনী সুর। ....
সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর পানি নেমে যাওয়ায় জেগে ওঠেছে দুইপাশে চড়। নদীর বুকে জেগে ওঠা চড় পলি মাঠি মিশ্রিত উর্বর আবাদি জমিতে পরিনত হয়েছে। সেখানে চাষ করছে মরিচ, আদা, হলুদ, বাঁধা কপি, ফুল কপি, লাউ, টমেটো, শিম সহ নানা ধরনের শাক-সবজি। এতে বেড়েছে কর্মসংস্থান। ফসল ঘরে উঠলে অর্থনৈতিক চাকা ঘুরবে চাষিদের। ....
বাংলাদেশের উত্তরাঞ্চলে কৃষিতে সমৃদ্ধ জেলা বগুড়া। উর্বর মাটি, অনুকূল আবহাওয়া এবং কৃষিবান্ধব পরিবেশ এই জেলার কৃষিকে দিয়েছে এক অনন্য পরিচিতি। কৃষির এই সমৃদ্ধ ধারায় বিশেষভাবে আলোচিত শাজাহানপুর উপজেলার ছোট্ট গ্রাম শাহনগর—যা এখন সারা দেশে ‘চারা গ্রাম’ নামে পরিচিত। এই গ্রামের প্রতিটি জমিতে ছড়িয়ে আছে সবুজের সমারোহ। এখানকার মানুষ শুধু কৃষক নন, তারা যেন সবুজ স্বপ্নের কারিগর। ....
পটুয়াখালীর বাউফলের নুরাইনপুর বাজার। প্রতিদিন সকালবেলা বাজার জমে ওঠে, চারদিকে মানুষের কোলাহল, ডাকাডাকি, দরদাম। কিন্তু এই ভিড়ের মাঝেই আছে এক শান্ত দৃশ্য—একটি সাদা বক দোকানের সামনে নিশ্চিন্তে দাঁড়িয়ে থাকে, মাঝে মাঝে দোকানের ভেতরে ঢুকে দোকানদার মো. হেমায়েত উদ্দিনের পাশে এসে বসে পড়ে। যেন বহু বছরের সঙ্গী, কিংবা পরিবারেরই কেউ। ....
একদিকে চা বাগান অন্যদিকে হাওর অধ্যুষিত মৌলভীবাজারের জুড়ী উপজেলার ছোট ধামাই মণিপুরী সম্প্রদায়ের দেড় শতাধিক তাঁত পরিবারের মধ্যে চলছে হাহাকার। তাঁত শিল্পের যাচ্ছে দুর্দিন।এ পেশা থেকে অনেকেই আজ হাত গুটিয়ে নিয়েছে। ইতিমধ্যে তাঁত শিল্প সরকারের পক্ষ থেকে জিআই পণ্য হিসেবে গণ্য হয়েছে। তবে জিআই পণ্য গণ্য হওয়ার আগেই অনেকেই এ শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ....
মানুষ হিসেবে শাশুড়ি আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কেবল পরিবারের একজন সদস্য নন, বরং অভিভাবক এবং মায়ের প্রতিরূপ। এই বিশেষ সম্পর্ককে সম্মান জানাতে প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার উদযাপন করা হয় ‘শাশুড়ি দিবস’। সেই হিসেবে আজ আমরা উদযাপন করছি এই দিন। ....
একসময় বাংলার গ্রামীণ জীবনের অন্যতম বিনোদন ছিল হা-ডু-ডু খেলা। গ্রামের কাঁচা রাস্তা, খোলা মাঠ, কিংবা বাগানের প্রান্তে প্রতিদিন বিকেলে জমত এই খেলার উৎসবমুখর আসর। ঢাক-ঢোল পেটানো, দর্শকদের উল্লাস আর খেলোয়াড়দের শ্বাসরুদ্ধকর লড়াই—সব মিলিয়ে গ্রামজীবনে এনে দিত প্রাণচাঞ্চল্য। ....
ভোরের শিশিরে ভেজা ঘাস, পাতায় কুয়াশার ছোঁয়া—সবকিছুই জানিয়ে দিচ্ছে, শীত আসছে। শীতের আগমনের সঙ্গে সঙ্গেই সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় শুরু হয়েছে গাছিদের ব্যস্ততা। রাস্তার ধারে, পুকুরপাড়ে আর জমির আইলে এখন খেজুর গাছ প্রস্তুতের ধুম লেগেছে। ....
বিশ্ব ইতিহাসে বহু প্রভাবশালী নেতা জনগণের ক্ষোভ, বিপ্লব বা সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে দেশত্যাগে বাধ্য হয়েছেন। কেউ কেউ গোপনে আত্মগোপনে গেছেন, আবার কেউ কারাগার বা মৃত্যুদণ্ড এড়াতে পালিয়েছেন। সাম্প্রতিক সময়ে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এমন ঘটনার উল্লেখযোগ্য উদাহরণ। এই প্রতিবেদনে বিশ্বের কয়েকজন প্রভাবশালী নেতার এমন করুণ পরিণতির কাহিনী তুলে ধরা হলো। ....
তিন যুগ আগের কথা। বিকল্প জীবিকার সন্ধানে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বড়শীভাঙ্গা গ্রামের ছাইদুল হক একদিন রওনা দেন ঢাকার মিরপুরে। গার্মেন্টসের ফেলে দেওয়া ঝুট কাপড় তাঁর নজর কাড়ে। সেই ঝুট কাপড় কিনে এনে সেলাই করে তৈরি করেন কম্বল। সাইকেলের পেছনে তুলে গ্রামে গ্রামে বিক্রি শুরু করেন তিনি। হাতে আসে মুনাফা, বদলে যেতে থাকে জীবনের চেহারা। ....
দই, বাংলার ঐতিহ্যবাহী এক মিষ্টান্ন, যার স্বাদে মিশে আছে মাটি ও মানুষের গল্প। কিন্তু চারপাশে যখন ভেজালের ছড়াছড়ি, তখন মানুষ হারিয়ে ফেলেছে সেই স্বাদে বিশ্বাস। এমন সময় নওগাঁর বদলগাছীর এক সাধারণ মানুষ সততা আর মানবতার আলোয় ফিরিয়ে এনেছেন সেই হারানো আস্থা। তাঁর নাম মজিবর রহমান, বয়স ৬৫। ....
প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। সকালের শিশির আর হালকা কুয়াশার মধ্যে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গাছিরা এখন খেজুরের রস সংগ্রহের জন্য গাছ প্রস্তুতে মহাব্যস্ত হয়ে পড়েছেন। ইতোমধ্যে হাতে দা ও কোমরে দড়ি বেঁধে নিপুণ হাতে গাছ চাঁছাছোলা ও নলি বসানোর কাজ শুরু করেছেন তাঁরা। ....
একসময় গ্রামবাংলার শিশুদের সবচেয়ে প্রিয় খেলার সঙ্গী ছিল মাটির খেলনা। রঙিন মাটির ঘোড়া, হাতি, পুতুল, গাড়ি বা বাঁশি—সবকিছুই তৈরি হতো স্থানীয় কুমারদের হাতে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায়, প্লাস্টিক ও ইলেকট্রনিক খেলনার আগ্রাসনে হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী শিল্প। ....
এক সময় কায়াকয় ছিল একটি প্রাণবন্ত খ্রিস্টান বসতি। এখন এটি নীরব ধ্বংসাবশেষ, পাহাড়ের ঢালে দাঁড়িয়ে সময়ের সাক্ষী। ....
অফিসের ব্যস্ততা, দৈনন্দিন রুটিনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে অনেকেই এখন বেছে নিচ্ছেন সোলো ট্রিপ। নিজের মতো করে সময় কাটানো, নতুন জায়গা অন্বেষণ করা— একার ভ্রমণে এর চেয়ে ভালো আর কী হতে পারে? তবে একা ভ্রমণের যেমন সুবিধা আছে, তেমনি কিছু চ্যালেঞ্জও থাকে। বিশেষ করে অচেনা জায়গায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তখন বিপদে পড়তে হতে পারে। তাই সোলো ট্রিপে সুস্থ এবং সুরক্ষিত থাকতে কিছু বিষয় মেনে চলা জরুরি। ....
আজ বিশ্ব ডাক দিবস। রানার/জানা-অজানার বোঝা আজ তার কাঁধে/বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে সুকান্ত ভট্টাচার্যের লেখা বিখ্যাত এ ‘রানার’ কবিতার রানার এখন আর ছুটে চলে না। তবে ময়মনসিংহের গৌরীপুরের ডাকঘরগুলোর চিঠির বাক্সে আগের মতো আর প্রেমের চিঠি না আসলেও বিচ্ছেদের চিঠি আসে নিয়মিত। ....
সাধারণত যে কোনো দেশের সীমানা পেরোতে গেলে বৈধ পাসপোর্ট এবং প্রয়োজন অনুযায়ী ভিসা থাকা বাধ্যতামূলক। রাষ্ট্রপ্রধান, কূটনীতিক এমনকি রাষ্ট্রসংঘের মহাসচিবদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। কিন্তু পৃথিবীতে এমন একজন ব্যক্তি আছেন, যিনি পাসপোর্ট বা ভিসা ছাড়াই বিশ্বের যেকোনো দেশে ভ্রমণ করতে পারেন। ....
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থাকতেই পছন্দ করেন। সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর উপস্থিতি বা মন্তব্য খুবই কম থাকে। তাঁর এই বিরল অনলাইন উপস্থিতি এবং অতীতের আবেগময় সম্পর্ক—এই দুটি কারণেই তাঁর দেওয়া যেকোনো স্ট্যাটাস তাৎক্ষণিকভাবে ব্যাপক আলোচনা ও আগ্রহের জন্ম দেয়। হুমায়ূন আহমেদ ও গুলতেকিন খানের বিচ্ছেদ (২০০৩ সালে) এবং এরপর হুমায়ূন আহমেদের দ্বিতীয় বিয়ে (মেহের আফরোজ শাওনকে) ছিল বাংলা সাহিত্য এবং গণমাধ্যম অঙ্গনের অন্যতম আলোচিত ঘটনা। এই বিচ্ছেদের ঘটনাটি পাঠকের মনে গভীর ছাপ ফেলেছিল। গুলতেকিন খান বিচ্ছেদের পর নিজেকে আড়ালে রাখলেও, যখন তিনি কোনো মন্তব্য করেন, তখন পাঠকেরা সেটিকে হুমায়ূন আহমেদের জীবনের অপূর্ণ অধ্যায়ের প্রতিধ্বনি হিসেবে দেখতে চান। এই নস্টালজিক আবেগের কারণেই তাঁর মন্তব্য দ্রুত ভাইরাল হয়। গুলতেকিন খানের স্ট্যাটাসগুলো সাধারণত সরাসরি বা সুস্পষ্টভাবে কোনো ব্যক্তি বা ঘটনাকে উল্লেখ করে না। পাঠক ও সমালোচকেরা তখন তাঁর এই ‘অস্পষ্ট ভাষার’ ভেতরের অর্থ উদ্ঘাটনের চেষ্টা করেন—স্ট্যাটাসটি কি হুমায়ূন আহমেদের সঙ্গে তাঁর অতীতের সম্পর্কের প্রতিফলন? নাকি তাঁর বর্তমান জীবন, যেমন ২০১৯ সালে কবি আফতাব আহমেদকে বিয়ে করার পর নতুন কোনো অনুভূতির প্রকাশ? তবে গতকাল শুক্রবার একটি স্ট্যাটাসে তিনি সরাসরি হুমায়ূন আহমেদের নাম উল্লেখ করেছেন। গল্পচ্ছলে তাঁদের দাম্পত্য সম্পর্ক ও ডিভোর্সের সময়কার টানাপোড়েনের বর্ণনা দিয়েছেন। নিচে তাঁর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো: এই লেখাতে আমার সম্পর্কে একটিও খারাপ মন্তব্য দেখতে চাই না! এই সত্যি কথাগুলো আমি লিখেছি শুধু মাত্র কিশোরী, তরুণী এবং তাদের অভিভাবকদের জন্যে। এতো ব্যক্তিগত ঘটনা লিখেছি কারণ আর কোনো মেয়ে আমার (পুরো বিয়েটাতে আমার চেয়ে অভিভাবকদের বেশি ভুল ছিলো।)মত ভুল যেনো না করে। জুন মাসের ৬ তারিখ ছিল রবিবার।শীলাকে যেমন হাসতে হাসতে বলেছিলাম প্রায় একই ভাবে ইকবাল ভাইকেও জানালাম। ড. ইয়াসমীন হক তাঁর পরিচিত কয়েকজন lawyer আমার বাসায় পাঠান। তাঁদের একজন আমাকে জিজ্ঞেস করেন, ব্যাংকে টাকা পয়সা কেমন আছে? আমি বলি, কার ব্যাংকে? আপনাদের জয়েন্ট account এ? আমাদের তো কোনো জয়েন্ট account নেই! ব্যাংকে হুমায়ূন আহমেদের কতো টাকা আছে? সেটা তো আমি জানি না তখন উনি upset হয়ে বলেন, কিছু একটা বলেন? আমি বলি, একজন মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক আছে! কী ধরণের সম্পর্ক ? : যতদুর জানি সব ধরণের সম্পর্ক। উনি নিজেই আমাকে জানিয়েছেন! আমি বাকি করো নাম বললাম না! তারা এখন বিয়ে করে শান্তিতে আছেন।কী দরকার তাদের নাম বলার!# Lawyer রা দখিন হাওয়ায় (আমার ফ্যাটে যেখানে আমার মৌখিক agreement নিয়ে হুমায়ূন আহমেদ থাকছিলেন) সেখানে যান। এবং চলেও আসেন আমার কাছে। একজন বলেন তিনি তো কয়েকটি বই দেখান যেখানে আগে থেকেই আন্ডার লাইন করা ছিলো। :হোটেল গ্রেভারিন, মেফ্লাওয়ার আরো কিছু বই। আপনি নাকি অনেক আগে থেকেই ডিভোর্স চাচ্ছিলেন? : ওগুলো সত্যি না। ডিভোর্সের নিয়ম আমি এখনো জানি না! এ্যামেরিকাতে কী ভাবে জানবো? “ হোটেল গ্রেভারিনে” ওসব বানিয়ে লেখা! তাঁর আত্মজীবনী মূলক বই এ অনেক কিছুই তাঁর কল্পনা থেকে লেখা। ঐসব বই লেখার সময় আমি তাঁকে বার বার বলেছিলাম ওসব না লিখতে! কিন্তু উনি আমাকে তখন বলেছিলেন, একদম সত্যি হচ্ছে জলের মতো, কোনো স্বাধহীন, তাই কিছু মিথ্যা থাকলে লোকজন পড়ে মজা পাবে! আমি শুধু তাঁর পায়ে ধরে বাকি রেখেছিলাম ।বার বার বলেছি, আমার সম্পর্কে কিছু না লিখতে। আমি বাসার থেকে বের হয়ে যাইনি! ওর তখন খারাপ একটি সময় যাচ্ছিল, নর্থ ডাকোটা ইউনিভার্সিটিতে পিএইচডির জন্যে একটি পরীক্ষা হয় যার নাম কিউমিলিয়েটিভ, সেখানে দশ নাম্বার থাকে। পরীক্ষার জন্যে সম্ভবত দুই বছর সময় থাকে। সেখানে অনেকগুলো পরীক্ষা হয় এবং দশের মধ্যে তিনটি ২ নাম্বার পেতে হয়, বাকি গুলো ১ নাম্বার পেলেই হয়। কিন্তু সেঁ অনেকগুলো পরীক্ষা দিয়েও একটিতেও ২ নাম্বার পাননি তখনো। এটা নিয়ে তাঁর মধ্যে ফ্রাসটেশন কাজ করছিলো। তাছাড়া তিনি রেগে গেলেই বলতেন, বাসা থেকে বের হয়ে যাও। সেদিনও পরীক্ষায় ১ পেয়ে মেজাজ খুব খারাপ ছিল। বাসায় এসেই অকারণে রাগারাগি শুরু করে। এবং এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই আমাকে বলেন, বাসা থেকে বের হয়ে যাও! :আমি বলি কোথায় যাবো? :উনি বলেন যেখানে ইচ্ছা সেখানে যাও! আমাকে চুপচাপ কাঁদতে দেখে আরো রেগে যান এবং আমাকে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে ভেতর থেকে দরজা লাগিয়ে দেন। আমার গায়ে তখন একটি শার্ট এবং প্যান্ট, পায়ে স্পন্জের স্যান্ডেলছিল। আর বাইরে ডিসেম্বর মাসের প্রচন্ড ঠান্ডা! আমি শীতে কাঁপতে কাঁপতে দরজা ধাক্কা দেই আর বলি, দরজা খোলো প্লিজ, কলিংবেল বাজাতে থাকি কিন্তু দরজা খুলে না।বেশ কিছুক্ষণ পরে আমার হাত পা প্রায় জমে যায়! তখন দৌড়াতে থাকি। আমাদের বাসার কাছে একটি দোকান ছিলো। একজন এ্যামেরিকান বৃদ্ধা মহিলা তাঁর বিশাল ড্রয়িং রুমকে নানারকম মসলা, আচার, হারবাল জিনিস দিয়ে দোকান বানিয়েছিলেন। নাম ছিল “টচি”। আমরাও ওখান থেকে মসলা কিনতাম এবং প্রায়ই যেতাম নতুন কোনো মসলার খোঁজে! এমনিতে কাছেই মনে হতো কিন্তু সে শীতের সন্ধ্যায় যেন দোকানটি বাসার কাছে ছিলো সেটি মনে হলো বহু দূরে চলে গেছে! শেষ পর্যন্ত টচি পৌঁছেই দরজা খুলে ভেতরে ঢুকলাম । মনে হলো স্বর্গে ঢুকেছি! বয়স্ক ভদ্রমহিলাকে অনুরোধ করলাম, আমি একটি ফোন করতে পারি কিনা! টাকা পরে দেবো! উনি বললেন, টাকা লাগবেনা, তুমি ফোন করো। তিনি আমার প্রাইভেসির জন্যে একটু দুরে সরে গেলেন। আমার একমাত্র মুখস্থ নাম্বারে ফোন করলাম । :এ্যান, আমি টিংকু বলছি। : কী হয়েছে টিংকু, এমন ভাবে কথা বলছো কেনো? : এ্যান, তুমি কি আমাকে একটু তুলে নিতে পারবে? আমি ( এ্যানের ছেলে, এ্যারোনকে আমি বেবিসিট করি। কিন্তু আমরা ভালো বন্ধুও) ওকে ঠিকানা বলি। এ্যান চলে আসে। আমি টচির বয়স্ক ভদ্রমহিলাকে ধন্যবাদ জানিয়ে গাড়িতে উঠি। ও আমাকে একটি জ্যাকেট দেয়। আমি ভাবি, ও কেমন করে জানলো যে আমার গায়ে জ্যাকেট নেই? ওর বাড়িতে যেতে যেতে সবকিছু বলি ওকে। বাসায় পৌঁছে এ্যান আমাকে একটি রুম দেখিয়ে বলে, এখন তুমি ঘুমাওতো! সারাদিন কাজ করার ক্লান্তি, বাসা পরিষ্কার, রান্না কতো কী করেছি! কোনো কিছুতেই ঘুম আসেনা! ভয়ে, উৎকণ্ঠায় এতোক্ষণ কাঁদতেও পারিনি! বালিশে মাথা রাখতেই ঝর্নার মতো দু’চোখের জলে বালিশ ভিজে গেলো! নোভার কথা ভেবে কষ্ট গলার ভেতর আটকে গেলো! এখানে আমার মা-বাবা, ভাইবোন, কোনো আত্মীয়স্বজন নেই! কি করে সে পারলো এমন করতে? সারা রাত কাঁদতে কাঁদতে কাটলো। বাথরুমে গিয়ে হাত-মুখ ধুয়ে আমি বসে থাকি। এ্যান আর স্টেইনলি নাস্তার টেবিলে এসে বসে। আমিও বসি ওদের সাথে ॥ টেবিলে এ্যান বলে, কি ঠিক করলে? : কী বলছো, এ্যান? : লয়্যারের সাথে কথা বলব না? একবারে ডিভোর্স পাঠাতে বলবে? আমি ভয়ে আতকে উঠি! না, না। হুমায়ূন আমাকে অনেক ভালোবাসে! রাগের মাথায় ওসব করেছে! তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসতে পারবে? নোভার জন্যে খুব মন খারাপ লাগছে! ওরা দু’জন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে বাসায় ঢুকেই আমি নোভাকে কোলে নিয়ে দুতালায় যাই। বিছানায় বসে নোভাকে জড়িয়ে ধরে শব্দ করে কাঁদতে থাকি। আর বলি, নোভাকে আমার বোকামি করতে দেবোনা। ওর হাজবেন্ডের যেনো সাহস না হয় ওকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেবার! আমার চোখের সামনে অসংখ্য ছবি দেখতে পাই যেখানে একটি ১৮/১৯ বয়েসের তরুনী চুপচাপ দাঁড়িয়ে আছে এবং একজন হুমায়ূন আহমেদ তাকে যা ইচ্ছে তা বলে বকছে। আমার খুব ইচ্ছে হচ্ছিল ইয়াসমীনের পাঠানোঐ লয়্যারকে জিজ্ঞেস করতে “আসলে তখনি নোভাকে নিয়ে দেশে ফিরে ঐ ভদ্রলোক কে ডিভোর্স দেয়া উচিত ছিলো, তাই না?” কিন্তু পারিনি! গুলতেকিন খানের এই স্ট্যাটাস নিয়ে ফেসবুকে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে ব্যক্তি হুমায়ূন আহমেদের সমালোচনা করলেও সাহিত্যিক হিসেবে তাঁকে শ্রদ্ধার আসনেই রাখছেন। মজার ব্যাপার হলো, বেশিরভাগ নেটিজেনই গুলতেকিন খানের লেখার ভূয়সী প্রশংসা করেছেন। একজন লিখেছেন, তাঁর গদ্যরীতি চমৎকার। তিনি উপন্যাস লেখবেন, আত্মজীবনী লেখবেন। হুমায়ূন আহমেদের সঙ্গে সংসার নিয়াও লেখবেন— এমন প্রত্যাশা করেছেন অনেকে। সবাই দুজনকেই ভালোবাসা জানিয়েছেন। ....
গোধূলির সময় আকাশ যখন রঙিন আলোয় ভরে ওঠে, তখন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিহারহাটে চোখে পড়ে এক মনোমুগ্ধকর দৃশ্য। সুবিশাল সব কড়ই, শিমুল কাঁঠাল ও বটগাছসহ নাম না জানা অনেক গাছে শত শত শামুকখোল পাখি নীড়ে ফেরে কলতান তুলতে তুলতে। দূর থেকে দেখলে মনে হয় যেন পাখি নয়, হেলিপ্যাডে নেমে আসছে অসংখ্য হেলিকপ্টার। প্রকৃতির এই দৃশ্য শুধু চোখের প্রশান্তিই নয়, বরং জানান দেয় গ্রামীণ বাংলাদেশ এখনো পাখিদের জন্য নিরাপদ আশ্রয় হয়ে আছে। ....