ফিচার
গাজীপুরে সাফারী পার্কে জেব্রা পরিবারে নতুন অতিথি
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের জেব্রা পরিবারে নতুন দুই নব জাতকের জন্ম হয়েছে। গত রোববার (২২ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নতুন জন্ম নেওয়া দুই শাবককে জেব্রা পালের সঙ্গে ঘুরতে দেখা গেছে। গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। ....
পারমাণবিক বোমার জনক কে এই ওপেনহাইমার
পারমাণবিক বোমা তৈরির জনক রবার্ট ওপেনহাইমারের জীবন ছিল বৈচিত্র্য আর রোমাঞ্চে ভরা। ছোটবেলায় দর্শন ও খনিজবিজ্ঞান নিয়ে ছিল প্রচণ্ড আগ্রহ। পড়াশোনা করেছেন রসায়নে। এরপর সাহিত্যের প্রতি ঝুঁকে পড়েন ওপেনহাইমার। পরে হয়ে ওঠেন শীর্ষ পদার্থবিদদের একজন। ভগবদগীতা পড়ার ইচ্ছায় তিনি শিখে নেন সংস্কৃত ভাষাও। তার কাজে ও কথায় ছিল সাহিত্যের স্পষ্ট ছাপ। পারমাণবিক বোমা তৈরি ছিল তার সেরা সাফল্য। ....
আজ আন্তর্জাতিক শান্তি দিবস
বিশ্বজুড়ে আজ পালিত হবে আন্তর্জাতিক শান্তি দিবস। জাতিসংঘের সদস্য দেশগুলো ১৯৮২ সাল থেকে প্রতিবছর দিবসটি পালন করছে। একটি যুদ্ধবিহীন বিশ্ব প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত নম্বর ৩৬/৬৭ প্রস্তাব অনুসারে প্রতি বছর দিবসটি পালিত হয়। ....
ঢাবি-জাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় ফেসবুকে তোলপাড়
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চোর সন্দেহে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দেশ সেরা দুই বিশ্ববিদ্যালয়ে এমন মর্মান্তিক ঘটনায় তীব্র সমালোচনা ও প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনতিবিলম্বে মবজাস্টিস বন্ধ ও দায়ীদের বিচারের আওয়ায় আনার দাবি জানিয়েছেন নেটিজেনরা। ....
বিপ্লবের স্বপ্নযাত্রা: অসহায় শিশুর গানযুদ্ধ
মানুষের স্বপ্ন থাকে, স্বপ্নের উপর ভর করেই বেঁচে থাকে— ছুটে চলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। এই ছুটে চলা কারো সার্থক হয়, আবার কারো হয় না। অনেকের সামর্থ্য না থাকার কারণে সবকিছু হয়ে যায় গুড়েবালি। সবাই এক চেতনার মানুষ নয়, প্রতিটি মানুষের চিন্তা ভিন্ন। ....
তারুণ্যদীপ্ত ত্বকের রহস্য
যৌবন ধরে রাখতে, সুন্দর দেখাতে আজকাল নারী-পুরুষ সবাই দারুণ আগ্রহী। কাজেই পোশাক, চুল, ত্বক ও দাড়ির স্টাইল সময়ের সঙ্গে মিলিয়ে চলতে এবং নিজেকে তরুণ দেখাতে অনেক কিছুই করতে হয়। তবে কি এসবই শেষ সমাধান? মোটেও এমনটা নয়। রূপ বোদ্ধাদের মতে, ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে এবং নিজেকে চিরতরুণ রাখার জন্য ছোট ছোট কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। স্কিন কেয়ার রুটিন ও স্বাস্থ্যকর লাইফস্টাইলই উজ্জ্বল-তারুণ্যদীপ্ত ত্বকের ইচ্ছা পূরণ করবে। ....
পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান
বর্তমানে বাংলাদেশে গরমের তীব্রতা প্রচণ্ড। ঘর থেকে বাইরে বের হলে যেন গরমে গা পুড়ে যায়। বৃষ্টি নামায় এখন অবশ্য এই গরম কিছুটা হলেও মুক্তি পেয়েছে বাংলাদেশের মানুষ। তখন দেশে তাপমাত্রা ছিল প্রায় ৩৩ থেকে ৪০ ডিগ্রির কাছাকাছি। কিন্তু এরচেয়ে গরম বা উষ্ণ স্থান রয়েছে পৃথিবীতে। সেটা কোথায় এবং পৃথিবীর উষ্ণ স্থান আসলে কতটা উষ্ণ, তা জানার চেষ্টা করব এই লেখায়। ....
ভালো ঘুমের জন্য রাতে যা খাবেন
অনিদ্রা একটি সাধারণ সমস্যা। প্রতি রাতে ঘুমের জন্য লড়াই করতে হয়। অনেকেই ঘুমের সমস্যায় ভোগেন যেমন স্লিপ অ্যাপনিয়া বা অনিদ্রা, যা অন্যান্য স্বাস্থ্য-সম্পর্কিত সমস্যার কারণ হতে পারে। ঘুম ভালো না হলে শরীর সঠিকভাবে কাজ করতে পারে না। ....
শুক্রবার কার রাশিফলে কী আছে জেনে নিন
প্রত্যেক রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। ....
দুধ খেলে গ্যাস, বিকল্প কী?
হাড়জনিত সমস্যা থেকে দূরে থাকতে দুধ খাওয়ার পরামর্শ দেওয়া হয়। ক্যালশিয়ামে ভরপুর একটি খাবার এটি। আর হাড়ের ক্ষয় রোধে ক্যালশিয়ামের বিকল্প নেই। তাই চিকিৎসকরা দৈনিক এক গ্লাস দুধ পানের পরামর্শ দেন। ....
যে ৬ কারণে নারীদের অতিরিক্ত চুল পড়ে
প্রতিদিন ১০০ থেকে ১২৫টি চুল পড়া স্বাভাবিক। এ সংখ্যা যখন বেড়ে যায়, তখন তা সমস্যা হিসেবে দেখা দেয়। বছরের অন্যান্য সময়ের তুলনায় বর্ষাকালে একটু বেশি চুল পড়ে। নারী-পুরুষ উভয়ই চুল পড়ার সমস্যায় ভোগেন। কিন্তু কিছু নারীরা সারা বছর চুল পড়ার সমস্যায় ভোগেন। তাদের চুল ঝরে পাতলা হয়ে গিয়েছে, টাক পড়ে গিয়েছে। ....
আঙুর ফলের পুষ্টিগুণ ও উপকারিতা
ছোট্ট একটি ফল আঙুর। কিছুটা টক আর কিছুটা মিষ্টি স্বাদের এই ফল অনেকেরই প্রিয় ফলের তালিকায় রয়েছে। শরীরের জন্য উপকারি ফল এটি। কেন খাবেন আঙুর? এই ফল খেলে কী কী উপকারিতা মিলবে? চলুন জেনে নিই- ....
হারানো পেশার মানুষেরা
মানুষ জীবিকা অর্জনের জন্য যে কাজ করে সেই কাজকে তার পেশা বলে। পেশা হচ্ছে কোনো ব্যক্তির নির্দিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ পরবর্তী জীবন-জীবিকা নির্বাহের জন্য চাকরি বা অন্য কোনো বৃত্তিবিশেষ। এর মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেন বা জীবিকা নির্বাহ করেন। ....
কিডনি ও হার্ট ভালো রাখে মেথি চা
কথায় বলে মানুষ অভ্যাসের দাস। যে কোনো বিষয়ে মানুষ অভ্যাসে পরিণত হতে পারে। অনেকের চা খাওয়ার অভ্যাস হয়ে গেছে। চা খাওয়া খারাপ নয়। অতিরিক্ত সবকিছুই খারাপ। লাল চায়ের প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। তবে মেথি চা সব সময়ই ভালো। এটা অনেকেই জানেন না। ....
ত্বকের যত্নে ও পরিচর্যায় অ্যালোভেরা
সঠিক যত্নের অভাবে ত্বক আগেভাগে বুড়িয়ে যেতে পারে। সমস্যা থেকে উত্তরণে রয়েছে প্রাকৃতিক উপায়। সঠিক যত্ন নিলে ত্বকের ভাঁজ কিংবা ঝুলে যাওয়া চামড়া ইত্যাদি সমস্যা দূর করা সম্ভব। ....
ক্যালসিয়ামের চাহিদা পূরণে যা খাবেন
শরীরে ক্যালসিয়ামের চাহিদা মেটানোর জন্য আমরা সাধারণত দুধকেই আমাদের খাদ্য তালিকায় রাখি। কিন্তু এমন অনেকেই রয়েছেন যারা দুধ খেতে পছন্দ করেন না। ....
খিচুড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো জানালেন পুষ্টিবিদ
ভোরের আলো ফোটার পর থেকেই একটানা বৃষ্টি ঝরছে রাজধানীসহ দেশের বেশ কিছু অঞ্চলে। আর বাঙালির কাছে বৃষ্টি মানেই খিচুড়ি উৎসব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টির দিনে ঘরে ঘরে রান্না করা খিচুরির ছবিতে ভরে উঠে। তবে খিচুড়ি শুধু সুস্বাদুই নয়, পুষ্টিগুণেও ভরপুর। এক প্লেট খিচুড়িতেই আপনি পেয়ে যাবেন শরীরের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি। খিচুড়ির পুষ্টিগুণ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান পুষ্টিবিদ ও বিভাগীয় প্রধান নিশাত শারমিন। ....
বৃষ্টি-বাদলের বিয়ের দিনে!
এই ঝরঝর মৌসুমে কি বৃষ্টি ও বাদলের বিয়ে হয়! বৃষ্টি-বাদলের বিয়ের কারণেই কি চারদিকে এমন হইহুল্লোড় পড়ে যাচ্ছে আজকাল। বর্ষাকালের অনিবার্য অনুষঙ্গ—রাস্তা খোঁড়াখুঁড়ি! যেন রাস্তা না খুঁড়লে বর্ষার আমেজ পাওয়া যাবে না! বিশেষ করে নগরবাসীর জন্য এটা বর্ষার অনন্য উপহার। এবার সেই উপহার কেউ মন থেকে গ্রহণ করুক বা না করুক! ....
মানির মানহানি লোহার খাঁচায়
রাজা অশোক ভারতীয় উপমহাদেশের মগদের তৃতীয় মৌর্য সম্রাট (২৬৮-২৩২ খ্রিস্টপূর্বাব্দ)। তার সাম্রাজ্য ছিল ভারতীয় উপমহাদেশের একটি বড় অংশজুড়ে, আফগানিস্তান থেকে বর্তমান বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল তার রাজ্য সীমা। যতদূর জানা যায় রাজা অশোকের সময়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বন্দিকে তিন দিন একটি কুঠুরিতে বেঁধে রাখা হতো। ভারতীয় উপমহাদেশে জেলখানার উদ্ভব এভাবে হয়েছিল বলে ধরা যেতে পারে। ....
